প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা, আগারগাঁওয়ে গ্রেপ্তার এক

আপডেট : ১৫ মার্চ ২০২৬, ১১:০৩ এএম

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘পার্সোনাল সেক্রেটারি’ (পিএস) পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে মো. আব্দুস সালাম নামে একজনকে গ্রেপ্তার করেছে একটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা বাহিনী। 

রোববার (১৫ মার্চ) সকাল সাতটায় রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মো. আব্দুস সালাম দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর পিএস পরিচয় ব্যবহার করে আসছিলেন। এই ভুয়া পরিচয়ের আড়ালে তিনি অবৈধ আর্থিক লেনদেন, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে নিয়োগ বাণিজ্যসহ নানাবিধ প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য সরকারের বিভিন্ন পর্যায়ে পৌঁছালে তদন্ত শুরু হয়।

প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাই ও প্রমাণের ভিত্তিতে গোয়েন্দা বাহিনীর একটি চৌকস দল ভোরে আগারগাঁও পানির ট্যাংকি এলাকায় সালামের বাসভবনে অভিযান চালায়। টানা ছয় ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান শেষে সকাল সাতটায় তাকে আটক করা হয়।

তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, গ্রেপ্তার হওয়া আব্দুস সালামকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার এই প্রতারক চক্রের সঙ্গে আর কেউ জড়িত কি না এবং তিনি এ পর্যন্ত কত মানুষের সঙ্গে প্রতারণা করেছেন, সে বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

একাত্তর/এসি
কম্বোডিয়ার বিভিন্ন সাইবার স্ক্যাম কম্পাউন্ডে চীনা চক্রের অনলাইন প্রতারণার ফাঁদে পড়ে ‘সাইবার দাসত্ব’ ও অমানুষিক নির্যাতনের শিকার হওয়া আরও ৫৪ জন বাংলাদেশি নাগরিক শনিবার (১৩ জুন) দুপুরে দেশে ফিরেছেন।...
অস্ট্রেলিয়া ও ইউরোপের বিভিন্ন উন্নত দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া একটি মানবপাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব।
সুন্দরী মেয়েদের দিয়ে বিদেশি রাষ্ট্রদূতদের প্রেমের ফাঁদে ফেলার অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা প্রতারণা ও চাঁদাবাজির মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
সরকারি কর্মকর্তা সেজে ভূমি অফিসে চাকরি দেয়ার কথা বলে প্রতারণার অভিযোগে এক জনকে গ্রেপ্তার করেছে নিউমার্কেট থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আলমগীর হোসেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে ৯২টি বা এমনকি ২০০-৩০০টি কারখানা বন্ধ হয়ে গেছে, এমন প্রতিবেদন নাকচ করেছেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
হিমালয় পর্বতমালায় ভয়াবহ হিমবাহ ধসের এক সপ্তাহ পেরিয়ে গেলেও চীন-নেপাল সীমান্তজুড়ে স্বজনহারা মানুষের হাহাকার আর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নেপালে এখন পর্যন্ত ১,১১৪ জনের মরদেহ উদ্ধার করা...
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর