পানিতে ডুবে প্রতিদিন ঝরছে ৪০ প্রাণ, এবার বাজেটে বরাদ্দ রাখছে সরকার

আপডেট : ২৯ মার্চ ২০২৬, ০৯:১৭ পিএম

পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধের জন্য সরকার বিশেষ বাজেট বরাদ্দ করবে। একই সঙ্গে বিভিন্ন জাতীয় নীতিমালায়ও এই বিষয়টিকে গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত করা হবে। 

রোববার (২৯ মার্চ) রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত এক নীতি-সংলাপে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ এ কথা জানান।

‘পানিতে ডুবে যাওয়া প্রতিরোধে টেকসই সরকারি অর্থায়ন’ শীর্ষক এই সংলাপের আয়োজন করে গণমাধ্যম ও যোগাযোগবিষয়ক উন্নয়ন প্রতিষ্ঠান ‘সমষ্টি’। এতে সহায়তা দেয় যুক্তরাষ্ট্রের গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর।

প্রধান অতিথির বক্তব্যে ফখর উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে প্রতিদিন গড়ে ৪০ জন শিশু পানিতে ডুবে প্রাণ হারায়। এটি কেবল একটি পরিসংখ্যান নয়, বরং ৪০টি পরিবারের স্বপ্নভঙ্গ। ১-৫ বছর বয়সী শিশুদের মৃত্যুর প্রধান কারণ পানিতে ডোবা, যা এখন একটি জাতীয় সঙ্কট। আমাদের প্রধানমন্ত্রী সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।

তিনি আরও জানান, এই নীরব মহামারি রুখতে কমিউনিটিভিত্তিক শিশু-যত্ন কেন্দ্র পরিচালনার পরিকল্পনা করছে সরকার।

সংলাপে নীতি পর্যালোচনা উপস্থাপন করেন সমষ্টির পরিচালক (গবেষণা ও যোগাযোগ) রেজাউল হক। তিনি জানান, বাংলাদেশে প্রতিবছর ১৪ হাজারের বেশি শিশু পানিতে ডুবে প্রাণ হারায়। সাঁতার প্রশিক্ষণ ও জনসচেতনতামূলক কার্যক্রম বর্তমানে প্রকল্পভিত্তিক হওয়ায় এগুলোর ধারাবাহিকতা ঝুঁকির মুখে রয়েছে। তাই ডুবে মৃত্যু প্রতিরোধে টেকসই সরকারি ও বিকল্প বিনিয়োগ নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সংলাপে অংশগ্রহণকারী বিশেষজ্ঞরা জানান, পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে কার্যকর উদ্যোগগুলো সফলভাবে বাস্তবায়িত হলেও দীর্ঘমেয়াদি সরকারি বাজেটে এগুলো এখনও অন্তর্ভুক্ত হয়নি। সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা ভবিষ্যতে সমন্বিত উদ্যোগ জোরদারের আহবান জানান। মুক্ত আলোচনায় বক্তারা বাজেট প্রাধান্য নির্ধারণ এবং স্থানীয় পর্যায়ে কার্যক্রম বিস্তারের ওপর জোর দেন।

অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন এবং সঞ্চালনা করেন সমষ্টির নির্বাহী পরিচালক মীর মাসরুরুজ্জামান। সংলোপে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. কাজী মারুফুল হক, সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. মামুনুর রশীদসহ বিভিন্ন গণমাধ্যম ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এই নীতিসংলাপ থেকে পাওয়া সুপারিশগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশে পানিতে ডুবে যাওয়া প্রতিরোধে কার্যকর পরিবর্তন আসবে।

 

একাত্তর/এসি
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
ঢাকের কাঠি পড়ার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের মূল পূজার আনুষ্ঠানিকতা আজ মহাসপ্তমীর সকালে পূর্ণতা পেয়েছে। ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের পর থেকেই দেশের রূপসী মণ্ডপগুলোতে ঢাকের বাদ্য,...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর