রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে ভুয়া ফেসবুক আইডি, যুবক গ্রেপ্তার

আপডেট : ৩০ মার্চ ২০২৬, ১০:৫৯ পিএম

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ও পরিচয় ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি খুলে প্রতারণার অভিযোগে রিপন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিএমপি) পুলিশের সাইবার ক্রাইম ইউনিট।

সোমবার (৩০ মার্চ) বিকেলে রাজধানীর শাহবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পরে এক সাংবাদিক সম্মেলনে ডিএমপির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের উপকমিশনার (ডিসি) মো. তরিকুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া রিপন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন ভুয়া আইডি তৈরি করতেন। এসব আইডিতে তিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাশাপাশি প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করতেন।

পুলিশ জানায়, এসব ভুয়া আইডির মাধ্যমে সাধারণ মানুষের কাছে বিভ্রান্তিকর পোস্ট দিয়ে প্রতারণা করে আসছিলেন রিপন। তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে ডিবি সাইবার ইউনিট।

একাত্তর/এসি
ঈদ সামনে রেখে অভিনব পদ্ধতিতে ওজনে কম দিয়ে ক্রেতাদের ঠকাচ্ছে একটি প্রতারক চক্র। এমন অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
এ যেনো এক নাছোড়বান্দা প্রতারক। নাম তার সাত্তার। বাড়ি গোপালগঞ্জে। পুলিশের হাতে একাধিকবার গ্রেপ্তার হওয়া এ প্রতারক জনপ্রশাসন মন্ত্রীর পিএস পরিচয় দিয়ে মানুষের সাথে প্রতারণা করে। এটাই তার নেশা।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর