এ যেনো নাছোড়বান্দা প্রতারক!

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৮ পিএম

এ যেনো এক নাছোড়বান্দা প্রতারক। নাম তার সাত্তার। বাড়ি গোপালগঞ্জে। পুলিশের হাতে একাধিকবার গ্রেপ্তার হওয়া এ প্রতারক জনপ্রশাসন মন্ত্রীর পিএস পরিচয় দিয়ে মানুষের সাথে প্রতারণা করে। এটাই তার নেশা।

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর অনুরোধে এর আগেও দু’বার তকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। কিন্তু জামিনে মুক্ত হয়ে আবারও একই কাজ করে সাত্তার।

মাদ্রাসায় পড়ুয়া আব্দুস সাত্তার ডিবির কাছে স্বীকার করেছেন, প্রতারণা তার নেশায় পরিণত হয়েছে। জনপ্রশাসন মন্ত্রীর পিএস পরিচয় দিতেই তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন।

ডিবি প্রধান হারুন অর রশিদ জানান, সাত্তারের প্রতারণা নিয়ে স্বয়ং মন্ত্রী ও মন্ত্রণালয়ের কর্মকর্তারাও বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। 

হারুন অর রশিদ বলেন, একটি মোটরসাইকেল ও কয়েকটি গাড়ি আমরা জব্দ করেছি। অভিযুক্তরা স্বীকার করেছেন, প্রতারণার টাকা দিয়েই তারা এসব কিনেছেন।

হারুন জানান, অভিযুক্তরা ভুক্তভোগীদের হাতে অস্ত্র দিয়ে ছবি তুলে রাখতেন। পরে তাদের ভয় দেখাতেন- যদি এই ঘটনা কাউকে জানানো হয়, তাহলে তাদের ফাঁসিয়ে দেয়া হবে।

এ ডিবি কর্মকর্তা জানান, প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল নাম্বারটিও পিএস টু জনপ্রশাসন মন্ত্রী হিসেবে সেভ করে রাখা হতো। যাতে কাউকে ফোন দিলে ‘ট্রু কলারে’ তার এই পরিচয় ভেসে ওঠে। দু’বার গ্রেপ্তারের পর তার দুটি ফোন নম্বর বন্ধ করে দেয়া হলেও তৃতীয়বার সে গ্রামীণের একটি ভিআইপি নাম্বার সংগ্রহ করে আবারও প্রতারণা শুরু করে।

আরও কারা প্রতারিত তাও খতিয়ে দেখা হচ্ছে, যোগ করেন ডিবি প্রধান।

 

একাত্তর/আরএ
কম্বোডিয়ার বিভিন্ন সাইবার স্ক্যাম কম্পাউন্ডে চীনা চক্রের অনলাইন প্রতারণার ফাঁদে পড়ে ‘সাইবার দাসত্ব’ ও অমানুষিক নির্যাতনের শিকার হওয়া আরও ৫৪ জন বাংলাদেশি নাগরিক শনিবার (১৩ জুন) দুপুরে দেশে ফিরেছেন।...
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ও পরিচয় ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি খুলে প্রতারণার অভিযোগে রিপন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা...
অস্ট্রেলিয়া ও ইউরোপের বিভিন্ন উন্নত দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া একটি মানবপাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘পার্সোনাল সেক্রেটারি’ (পিএস) পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে মো. আব্দুস সালাম নামে একজনকে গ্রেপ্তার করেছে একটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা বাহিনী। 
কাতারর সাথে ১-১ গোলে ড্র করে টুর্নামেন্ট শুরু করা সুইজারল্যান্ড এবার স্বরূপে ফিরল। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সোফাই স্টেডিয়ামে ৭০ হাজার ২৬ জন দর্শকের গগনবিদারী চিৎকারের সামনে বসনিয়া-হার্জেগোভিনাকে...
ফিফা বিশ্বকাপে বি-গ্রুপের বাঁচা-মরার লড়াইয়ে নিশ্চিত জয় হাতছাড়া করে মাঠ ছেড়েছে চেক প্রজাতন্ত্র। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামের বন্ধ ছাদের নিচে সাউথ আফ্রিকার বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে পয়েন্ট...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
বিদ্যমান নির্বাচনী আইন অনুযায়ী বর্তমান জাতীয় সংসদের কোনো সদস্যকে ঋণখেলাপি বলা যাবে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কারণ, ঋণখেলাপিরা নির্বাচনে অংশগ্রহণ ও দলীয় মনোনয়ন পাওয়ার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর