ছিনতাইয়ের পর দুই কিশোরকে চলন্ত ট্রেনের ছাদ থেকে ধাক্কা

আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ১১:১০ পিএম

রাজধানীর তেজগাঁও এলাকায় চলন্ত ট্রেনের ছাদে দুই কিশোরকে মারধর ও ছুরিকাঘাত করে মোবাইল-টাকা ছিনিয়ে নিয়েছে একদল ছিনতাইকারী। পরে তাদের চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া হয়। এতে ওই দুই কিশোর গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে। পরে রাত ৯টার দিকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যার কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

আহত কিশোররা হলো—জম্মুন (১৬) ও তৌফিক (১৫)। তাদের বাড়ি নরসিংদী জেলার বেলাব উপজেলার বাড়িছড়া গ্রামে।

আহত তৌফিক জানায়, তারা দুজন নরসিংদী রেল স্টেশন থেকে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ছাদে চড়ে কাজের সন্ধানে ঢাকায় আসছিলো। ট্রেনটি তেজগাঁও এলাকা অতিক্রম করার সময় ৩-৪ জন ছিনতাইকারী তাদের ঘিরে ধরে।

ছিনতাইকারীরা ধারালো ছুরি দিয়ে তাদের জিম্মি করে এবং ব্যাপক মারধর করে। একপর্যায়ে তাদের কাছে থাকা নগদ পাঁচ থেকে সাতশ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে চলন্ত ট্রেন থেকেই তাদের নিচে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে স্থানীয়দের সহায়তায় তারা হাসপাতালে পৌঁছায়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সেলিম জানান, আহত দুই কিশোর বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।তাদের শরীরে মারধর ও পড়ে যাওয়ার কারণে আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে জানানো হয়েছে।

রেলওয়ে পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকে অভিযান চালানো হবে।

একাত্তর/এসি
রাজধানীর কাফরুলে চালকের মাথায় আঘাত করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনার মূল পরিকল্পনাকারী মো. ফয়সাল কালুকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে। 
রাজধানীর মতিঝিলে প্রকাশ্যে গুলি করে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর কাছ থেকে ১৭ হাজার মার্কিন ডলার ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) থেকে বাসায় ফেরার পথে রাজধানী রামপুরায় এক ভয়াবহ ও নৃশংস ছিনতাইয়ের শিকার হয়েছেন আশির দশকের জনপ্রিয় চিত্রনায়িকা রঞ্জিতা। ছিনতাইকারীদের নির্মম হেঁচকা টানে...
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাবারবাড়ি বরগুনায় যাওয়ার সব প্রস্তুতি নিয়েছিলেন ২১ বছর বয়সী গৃহবধূ মুক্তা আক্তার। দিনভর কেনাকাটা আর ঈদ আনন্দের পরিকল্পনায় বিভোর এই তরুণীর সব খুশি এক মুহূর্তেই কেড়ে নিলো...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর