মুক্তার ঈদের খুশি ছিনতাইয়ের সঙ্গে প্রাণটাও নিলো ছিনতাইকারী

আপডেট : ১৯ মার্চ ২০২৬, ০৪:২৫ পিএম

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাবারবাড়ি বরগুনায় যাওয়ার সব প্রস্তুতি নিয়েছিলেন ২১ বছর বয়সী গৃহবধূ মুক্তা আক্তার। দিনভর কেনাকাটা আর ঈদ আনন্দের পরিকল্পনায় বিভোর এই তরুণীর সব খুশি এক মুহূর্তেই কেড়ে নিলো ছিনতাইকারীরা। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে উত্তরার হাউজ বিল্ডিং এলাকায় চলন্ত অটোরিকশা থেকে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রাস্তায় ছিটকে পড়ে প্রাণ হারান তিনি। ছিনতাইকারীরা শুধু তার ব্যাগই নেয়নি, কেড়ে নিয়েছে তার পরিবারের সব স্বপ্ন।

নিহত মুক্তা আক্তার রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার ফরহাদপুর গ্রামের লিমন হোসেনের স্ত্রী। বর্তমানে তারা উত্তরার ফায়দাবাদ এলাকায় ভাড়া বাসায় থাকতেন। 

স্বামী লিমন জানান, সকালে দুজনে মিলে দর্জির দোকানে গিয়েছিলেন ঈদের পোশাক সেলাইয়ে দিতে। সেখান থেকে ফিরে মুক্তা কিছু প্রয়োজনীয় কেনাকাটার জন্য অটোরিকশায় করে উত্তরা হাউজবিল্ডিং মার্কেটের উদ্দেশ্যে রওনা হন।

প্রত্যক্ষদর্শী ও অটোরিকশা চালকের বরাতে জানা গেছে, তুরাগ থানাধীন উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ মেট্রোরেল স্টেশনের মাঝামাঝি এলাকায় পৌঁছালে একটি প্রাইভেটকারে আসা ছিনতাইকারীরা চলন্ত অবস্থায় মুক্তার হাতে থাকা ব্যাগটি ধরে সজোরে টান দেয়। মুহূর্তের সেই হ্যাঁচকা টানে ভারসাম্য হারিয়ে চলন্ত রিকশা থেকে পিচঢালা রাস্তায় ছিটকে পড়েন মুক্তা। মাথায় গুরুতর আঘাত পাওয়ায় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় বাংলাদেশ মেডিক্যাল, এরপর আহসানউল্লাহ মেডিক্যাল ও পঙ্গু হাসপাতাল হয়ে অবশেষে ঢাকা মেডিক্যার কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। প্রায় চার ঘণ্টা ধরে কয়েক দফা হাসপাতাল বদলানোর পর দুপুর পৌনে দুইটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

স্ত্রীর অকাল মৃত্যুতে বাকরুদ্ধ স্বামী লিমন হোসেন। কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন, ঈদের পরদিন বরগুনায় বাবার বাড়িতে যাওয়ার কথা ছিলো আমাদের। সেই খুশিতেই কেনাকাটা করতে বেরিয়েছিলো ও। ছিনতাইকারীরা ওকে মেরেই ফেললো। আমি এর বিচার চাই।

পুলিশ জানিয়েছে, ঘাতক প্রাইভেটকারটি শনাক্ত করতে ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে। 

একাত্তর/এসি
রাজধানীর উত্তরা এলাকায় তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ তুলে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। টানা এক ঘণ্টারও বেশি সময় সড়ক অবরুদ্ধ থাকার পর পুলিশের হস্তক্ষেপে আন্দোলনের ইতি ঘটে,...
পোশাক কারখানার শ্রমিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত্তরা এলাকায় টানা চতুর্থ দিনের মতো সড়ক অবরোধ বিক্ষোভ শুরু করেছেন শ্রমিকরা।
রাজধানীর অভিজাত এলাকা ধানমন্ডিতে খাঁটি স্বর্ণ বিক্রির প্রলোভন দেখিয়ে এক ব্যবসায়ীকে ফাঁদে ফেলে ৩৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় তিন অবসরপ্রাপ্ত সেনা সদস্যসহ আন্তর্জাতিক প্রতারক ও ডাকাত চক্রের ৯ সদস্যকে...
রাজধানীর কাফরুলে চালকের মাথায় আঘাত করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনার মূল পরিকল্পনাকারী মো. ফয়সাল কালুকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর