মোটরসাইকেল চালকের মাথায় আঘাত করে ছিনতাই, মূলহোতা কালু গ্রেপ্তার

আপডেট : ১২ জুন ২০২৬, ১২:১২ পিএম

রাজধানীর কাফরুলে চালকের মাথায় আঘাত করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনার মূল পরিকল্পনাকারী মো. ফয়সাল কালুকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে। 

বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় রাজধানীর কাফরুল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৪। 

র‌্যাব জানায়, সম্প্রতি মোটরসাইকেল চালকের মাথায় আঘাত করে মোটরসাইকেল ছিনতাইয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। এ ঘটনার জড়িতদের গ্রেপ্তারে অভিযানে নামে র‌্যাব।
 
আসামির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ব্যবসা নিয়ে মোটরসাইকেল চালক রাফির সাথে অভিযুক্তদের পূর্ব থেকেই বিরোধ চলছিলো। কয়েকদিন পূর্বেও এনিয়ে কথা কাটাকাটি হয়।

ঘটনার দিন রাফি একা বাইক চালিয়ে আসছিলেন। এসময় ওই রাস্তায় কালু, পারভেজসহ তার সহযোগীরা আড্ডা দিচ্ছিলেন। রাফিকে একা দেখে তারা আটকাতে যান। কালু বাইকারকে আটকাতে ব্যর্থ হলে একটু সামনে অবস্থান করা পারভেজ ইটের টুকরো দিয়ে মাথায় আঘাত করেন। এতে বাইকার পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পান। পরবর্তীতে অভিযুক্তরা বাইকারকে ঢাকা মেডিকেলে নিয়ে যান এবং গত রাতে অপারেশন হয়।
 
ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে র‌্যাব-৪ এর আভিযানিক দল অভিযুক্তদের আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তি এবং গোয়েন্দা সূত্রের ভিত্তিতে কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় র‌্যাব।

আরবিএস
রাজধানীর উত্তরায় র‍্যাব-১–এর সদর দপ্তরে থাকা গোপন বন্দিশালা বা ‘আয়নাঘর’ পরিদর্শন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর একটি প্রতিনিধি দল। পরিদর্শন শেষে প্রসিকিউশন পক্ষ থেকে জানানো হয়েছে,...
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্যামেরা প্রযুক্তি চালুর মধ্য দিয়ে রাজধানীর সড়ক ব্যবস্থাপনা আমূল বদলে দিতে চলেছে ট্রাফিক বিভাগ।
রাজধানীর চকবাজারে ব্যাটারিচালিত দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দবির আহমেদ (৫০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। 
রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী কালা বাদলের বড় ভাই সুমন ওরফে ‘কাইল্লা সুমন’কে পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। 
এ যেন বদলির হিড়িক পড়েছে। একের পর এক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসছেন, দায়িত্ব বুঝে নিচ্ছেন, আবার অল্প সময়ের মধ্যেই চলে যাচ্ছেন অন্য কর্মস্থলে। গত মাত্র এক বছরে পটুয়াখালীর বিচ্ছিন্ন...
একটি সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...
সুনামগঞ্জে ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে হাওরে ঝড়ের কবলে পড়ে ডিঙি নৌকা ডুবে এক পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আরও তিনজন।
আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও গতিশীল ও বেগবান করতে দেশের বন্দরগুলোতে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন সেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার, যা খুব শিগগিরই কার্যকর হতে যাচ্ছে। একই সঙ্গে দীর্ঘদিনের অর্থনৈতিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর