মিরপুরে কন্যা শিশুর শিরচ্ছেদ, অভিযোগ ধর্ষণেরও

আপডেট : ১৯ মে ২০২৬, ০২:৫৯ পিএম

রাজধানীর মিরপুরের পল্লবীতে এক সাত বছর বয়সী শিশু কন্যাকে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর শিরশ্ছেদ করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে পাশের ফ্ল্যাটের এক ভাড়াটিয়াকে অভিযুক্ত করছে পরিবার। পুলিশ ইতিমধ্যে ওই ভাড়াটিয়ার স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টার দিকে দিকে পল্লবী থানার ১১ নম্বর সেকশনের বি ব্লকের একটি বাসায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আটক নারীর নাম স্বপ্না।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শিশুর নাম লামিসা। তার বয়স সাত বছর এবং বাবার নাম আব্দুল হান্নান মোল্লা। তারা পল্লবী থানাধীন ১১ নম্বর সেকশনের বি ব্লকের সাত নম্বর রোডের ৩৯ নম্বর বাসায় থাকে। তাদের গ্রামের বাদি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার শিয়ালদী গ্রামে। বাবা পেশায় রিকশার মিস্ত্রি, মা পারভিন গৃহিনী। 

পরিবারের অভিযোগ, ওই বাসার পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল (৩২) নামের এক ব্যক্তি শিশু লামিসাকে গলাকেটে হত্যা করেছে। নিহত শিশুর স্বজনদের দাবি, শিশুটিকে প্রথমে ধর্ষণ এবং পরে নৃশংসভাবে হত্যা করা হয়। 

পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মো. ওয়াহিদুজ্জামান ভুইয়া বলেন, আমরা সংবাদ পেয়ে মিরপুর ১১ নম্বর সেকশন বি ব্লক মিল্লাদ ক্যাম্পের পাশে সাত নম্বর রোডের একটি বাসা থেকে শিশুর গলা কাটা মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহটি মর্গে পাঠানো হবে। 

তিনি বলেন, পাশের বাসার সোহেল রানা (৩২)  নামে এক যুবক সকাল ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে যে কোন সময়ে তাকে হত্যা করে পালিয়েছে। সে সময়ে বাসায় কেউ ছিলোনা।   

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারে জোর তৎপরতা চালানো হচ্ছে। এই নৃশংস হত্যাকাণ্ডের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

একাত্তর/এসি
জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে কল পেয়ে রাজধানীর মিরপুর ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অভিযান চালিয়ে শিশু বলাৎকার ও যৌন হয়রানির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে রাজধানীর হাতিরঝিল...
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার আলোচিত মামলাটির ডেথ রেফারেন্স ও জেল আপিল শুনানির জন্য পেপারবুক প্রস্তুত করা হয়েছে। এর ফলে যেকোনো দিন হাইকোর্টের বিশেষ বেঞ্চে এ মামলার চূড়ান্ত...
ঢাকার পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি সোহেল ও স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। রোববার (১৪ জুন) হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এই আপিল গ্রহণ করেন।...
রাজধানীর মিরপুরে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলায় মাত্র ছয় কার্যদিবসের মধ্যে রায় ঘোষণাকে দেশের বিচারিক ইতিহাসে এক নজিরবিহীন ও দ্রুততম দৃষ্টান্ত বলে উল্লেখ...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর