ইরাকে নিহত শ্রাবনের মরদেহ হস্তান্তর, আর্থিক সহায়তা

আপডেট : ২৯ মে ২০২৬, ০৪:০২ পিএম

ইরাকে মিসাইল হামলায় নিহত বাংলাদেশি মোহাম্মদ শ্রাবনের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দাপ্তারিক প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

শুক্রবার (২৯ মে) সকালে সরকারের পক্ষ থেকে নিহত প্রবাসীর পিতা, স্ত্রী ও কন্যার কাছে মরদেহটি বুঝিয়ে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপি। এ সময় সরকারের পক্ষ থেকে মরদেহ পরিবহন, দাফন-কাফন ও বিশেষ অনুদান বাবদ তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তা মৃতের স্বজনদের হাতে তুলে দেওয়া হয়। এর আগে ভোর পৌনে পাঁটার দিকে মরদেহ বহনকারী তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকায় অবতরণ করলে গভীর শোক ও সম্মানের সঙ্গে তা গ্রহণ করে সরকার।

নিহত মোহাম্মদ শ্রাবন মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ সদর উপজেলার বকুলতলা গ্রামের বাসিন্দা মোহাম্মদ নলি মিয়ার সন্তান।

পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার সন্ধানে ১০ বছর আগে ইরাকের বাগদাদে পাড়ি জমিয়েছিলেন শ্রাবন। কিন্তু সম্প্রতি ইরান-ইসরাইল-মার্কিন যুদ্ধকালীন বাগদাদে নিক্ষিপ্ত একটি মিসাইলের আঘাতে তিনি মারা যান। তার এই অকাল ও মর্মান্তিক মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ইসলাম ওবায়েদ।

বাগদাদস্থ বাংলাদেশ দূতাবাসের সার্বিক তত্ত্বাবধানে সরকারি প্রক্রিয়ায় শ্রাবনের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। গত ২৫ মে বাগদাদস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) পারভেজ আলম চৌধুরী দাপ্তরিক পত্রের মাধ্যমে মরদেহ প্রেরণের বিষয়টি নিশ্চিত করার পর, ২৭ মে সকাল ১০টা ২৫ মিনিটে বাগদাদ বিমানবন্দর থেকে তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটের মাধ্যমে মরদেহটি রওনা হয়। এরপর তুরস্কে দীর্ঘ ২৯ ঘণ্টার ট্রানজিট শেষে সকালে ঢাকার মাটিতে এসে পৌঁছায় প্রবাসীর মরদেহ।

একাত্তর/এসি
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ব্রুনাই দারুসসালামে বাংলাদেশি কর্মীদের জন্য আরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির আগ্রহ প্রকাশ করেছেন।
বাংলাদেশ কাউকেই দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। 
বাংলাদেশের নারীদের চিন্তা-ভাবনা ও অগ্রযাত্রা সমাজকে অনুপ্রাণিত করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলমান দ্বিতীয় টেস্টে বড় এক বিপদের মুখে পড়েছে বাংলাদেশ দল। ম্যাচের দ্বিতীয় দিনে ফিল্ডিং করার সময় বাঁ গোড়ালিতে মারাত্মক চোট পেয়েছেন দলের...
জীবন শেষ করে দিতে কুমারধারা নদীর সেতু থেকে নিচে ঝাঁপ দিয়েছিলেন তিনি—উদ্দেশ্য ছিল একটাই, চিরতরে সব সমস্যার ইতি টানা। কিন্তু মৃত্যুকে অত কাছ থেকে দেখতেই মন বদলে গেল চোখের পলকে! নদীতে ঝাঁপ দেওয়ার পর...
মরিশাসের প্লেন-দে-পাপাই এলাকায় একটি কার্গো কন্টেইনার ইয়ার্ডে মর্মান্তিক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। গত বুধবার (৪ নভেম্বর) সংঘটিত এই হৃদয়বিদারক দুর্ঘটনার পর দেশটির শ্রম...
এক দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বড় অঙ্কে দাম বাড়ানোর পরদিন শুক্রবার (৬ নভেম্বর) সকাল থেকেই স্বর্ণ ও রুপার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর