নারীর মর্যাদা নিশ্চিত করলেই এগোবে জাতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ১১:০১ পিএম

বাংলাদেশের নারীদের চিন্তা-ভাবনা ও অগ্রযাত্রা সমাজকে অনুপ্রাণিত করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, প্রতিটি নারীর মর্যাদা ও অধিকার নিশ্চিত করা কেবল নৈতিক দায়িত্ব নয়, বরং এটি জাতীয় অগ্রগতির অন্যতম ভিত্তি।

রোববার (৮ মার্চ) জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এবারের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার- সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ আমাদের মনে করিয়ে দেয় যে নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিত করা একটি সমৃদ্ধ ভবিষ্যৎ গঠনের গুরুত্বপূর্ণ শর্ত।

তিনি বলেন, নারীরা শিক্ষিত হলে জাতি আলোকিত হয়, প্রেরণা পেলে জাতি এগিয়ে যায়, আর নারীরা সমৃদ্ধ হলে সমাজও সমৃদ্ধ হয়। নারীরা নেতৃত্বে এলে সমাজ আরও দৃঢ় ও সাহসী হয়ে ওঠে।

তিনি আরও বলেন, জাতীয় প্রেসক্লাব দেশের বহু গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী। এখানে জ্যেষ্ঠ সাংবাদিক মমতাজ বিলকিস বানুর মতো ব্যক্তিত্ব তরুণ নারী সাংবাদিকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন।

মুক্তিযুদ্ধের সময় বীরাঙ্গনাদের সাহসী ভূমিকার কথা স্মরণ করে শামা ওবায়েদ বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য বাংলার নারীরা অসামান্য ত্যাগ স্বীকার করেছেন। সেই বীরাঙ্গনাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, তাদের সাহসিকতার ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণার আলো হয়ে থাকবে।

তিনি বলেন, দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি পোশাক শিল্পে কর্মরত নারী শ্রমিকরা। এ ছাড়া চিকিৎসক, শিক্ষক, আইনজীবী, ক্রীড়াবিদ, শিল্পী ও সাংবাদিকসহ বিভিন্ন পেশায় নারীরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করছেন। আন্তর্জাতিক পরিমণ্ডলেও, বিশেষ করে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের নারীরা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

সরকার নারীর ক্ষমতায়ন, সমতা ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে তিনি বলেন, নারীদের শিক্ষা ও আর্থিক নিরাপত্তা জোরদারে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা কার্যক্রম চালু করা এবং দরিদ্র পরিবারের জন্য পরিবার কার্ড বা ফ্যামিলি কার্ড কর্মসূচি উল্লেখযোগ্য।

এ ছাড়া অনলাইন হয়রানি, লিঙ্গভিত্তিক সহিংসতা, ধর্ষণ, নির্যাতন, এসিড সন্ত্রাস এবং নারী ও শিশু পাচার প্রতিরোধে দ্রুত বিচার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ। এ সময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া, ব্যবস্থাপনা কমিটির সদস্য সৈয়দ আবদাল আহমেদ এবং ক্রীড়া উপকমিটির আহ্বায়ক শাহনাজ বেগম পলিসহ অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জ্যেষ্ঠ সাংবাদিক মমতাজ বিলকিস বানুকে জাতীয় প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা গ্রহণ করে তিনি বলেন, প্রেসক্লাবের এই স্বীকৃতি একজন সাংবাদিকের জন্য অত্যন্ত সম্মানের বিষয়। তিনি নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনসহ সংগ্রামের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত সকল নারীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

আরবিএস
বাংলাদেশ কাউকেই দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। 
ইরাকে মিসাইল হামলায় নিহত বাংলাদেশি মোহাম্মদ শ্রাবনের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দাপ্তারিক প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 
‘নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ এই প্রতিপাদ্য সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভা ও মোমবাতি প্রজ্বলন করে আঁধার...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর