রামিসা হত্যা মামলার রায় কিছুক্ষণের মধ্যেই, দুই আসামি এজলাসে

আপডেট : ০৭ জুন ২০২৬, ১০:৫৫ এএম

রাজধানীর মিরপুরের পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার আলোচিত মামলার আজ (রোববার) ঘোষণা করা হতে পারে। ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এদিন বেলা ১১টার দিকে এই রায় ঘোষণা করবেন বলে আদালত সূত্রে জানা গেছে।

এদিকে রায় উপলক্ষে সকাল থেকেই আদালত প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকাল সাড়ে আটটার দিকে এই মামলার অন্যতম আসামি স্বপ্না আক্তারকে এবং সকাল আটটা ৫০ মিনিটে কড়া পুলিশি পাহারায় প্রধান আসামি সোহেল রানাকে কারাগার থেকে প্রিজনভ্যানে করে ঢাকা মহানগর দায়রা জজ আদালত চত্বরে নিয়ে আসা হয়। রায় ঘোষণার পূর্ব পর্যন্ত তাদের আদালতের হাজতখানায় রাখা হয়।

নিরাপত্তা নিশ্চিত করতে আদালত এলাকায় আগে থেকেই দায়িত্ব পালন করা দুই প্লাটুন পুলিশের পাশাপাশি অতিরিক্ত আরও তিন প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে।

গত ১৯ মে মিরপুরের পল্লবীতে নিজ বাসার পাশের একটি ফ্ল্যাটে নির্মমভাবে ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার হয় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তার। এই নৃশংস ঘটনার পর রাজধানীসহ দেশজুড়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় ওঠে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন থেকে শুরু করে সর্বস্তরের মানুষ দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকেও এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার সম্পন্ন করার আশ্বাস দেওয়া হয়েছিল।

হত্যাকাণ্ডের দিনই তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে প্রধান আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ। একই সঙ্গে এই ঘটনায় জড়িত সন্দেহে তার স্ত্রী স্বপ্না আক্তারকেও আটক করা হয়। ঘটনার পরদিন নিহত শিশুটির বাবা বাদি হয়ে পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন।

আইনি প্রক্রিয়া দ্রুত শেষ করে আজ ঘটনার মাত্র ১৯ দিনের মাথায় আলোচিত এই মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে। আদালত প্রাঙ্গণে এখন নিহত রামিসার পরিবার ও গণমাধ্যমকর্মীরা রায়ের অপেক্ষায় প্রহর গুনছেন।

একাত্তর/এসি
রাজধানীর মিরপুরে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলায় মাত্র ছয় কার্যদিবসের মধ্যে রায় ঘোষণাকে দেশের বিচারিক ইতিহাসে এক নজিরবিহীন ও দ্রুততম দৃষ্টান্ত বলে উল্লেখ...
রাজধানীর মিরপুরের পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার আলোচিত মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন...
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণার জন্য আগামী রোববার (৭ জুন) দিন ধার্য করেছে আদালত। এর মধ্য দিয়ে দেশের বিচার বিভাগের ইতিহাসে নজিরবিহীন দ্রুততম...
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১২টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই যুক্তিতর্ক...
নারী ও শিশু নির্যাতনের মামলার শুনানির জন্য আগামী রোববার (১৪ জুন) থেকে হাইকোর্টে বিশেষ বেঞ্চে বিচারকাজ হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাম্প্রতিক একটি নোটিশ প্রত্যাহার এবং ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে রোববার (৭ জুন) সকাল থেকে কর্মবিরতি পালন করছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, সিলেট এম....
দেশপ্রেমিক সরকারকে উচ্ছেদ করতে ফ্যাসিবাদী শক্তি ও একাত্তরের পরাজিতরা এক হয়ে নানা ধরনের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। তিনি বলেন, এরা এখন নানা বিক্ষোভ ও...
রাজধানীর মিরপুরে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলায় মাত্র ছয় কার্যদিবসের মধ্যে রায় ঘোষণাকে দেশের বিচারিক ইতিহাসে এক নজিরবিহীন ও দ্রুততম দৃষ্টান্ত বলে উল্লেখ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর