ফ্যাসিবাদ ও একাত্তরের পরাজিতরা এক হয়ে ষড়যন্ত্রে: মুক্তিযুদ্ধমন্ত্রী

আপডেট : ০৭ জুন ২০২৬, ০৩:২৩ পিএম

দেশপ্রেমিক সরকারকে উচ্ছেদ করতে ফ্যাসিবাদী শক্তি ও একাত্তরের পরাজিতরা এক হয়ে নানা ধরনের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। তিনি বলেন, এরা এখন নানা বিক্ষোভ ও বিভিন্ন দাবিদাওয়া নিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এই ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন তিনি।

রোববার (৭ জুন) বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আট দিনব্যাপী কর্মসূচির শেষ দিনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে এখন মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনায় গড়ে তুলতে আমরা কাজ করছি। শহীদ জিয়া যখন বেঁচে ছিলেন, তখন দেশের মানুষ তার শাসনকাল দেখেছেন। তার সময়ে দুর্ভিক্ষের দেশ এক সমৃদ্ধ ও সম্মানের দেশে পরিণত হয়েছিলো। অথচ অন্যদের শাসনামলে আমরা ভিন্ন চিত্র দেখেছি; গত ১৮ বছরে বিএনপির হাজার হাজার নেতাকে গুম এবং শত শত নেতাকে হত্যা করা হয়েছে।

জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে আহমেদ আজম খান বলেন, জিয়াউর রহমান দেশের মানুষকে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। আমাদের প্রথম কাজ হলো দেশকে ভালোবাসা। আমরা কী নামে যুদ্ধ করবো—এর নাম যে ‘মুক্তিযুদ্ধ’, তা সর্বসম্মতিতে জিয়াউর রহমানই নির্ধারণ করেছিলেন।

দলের নেতা-কর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, প্রত্যেক কর্মীকে মনে রাখতে হবে তিনি শহীদ জিয়ার দলের কর্মী। বর্তমান সুসময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সর্বাধিক সহায়তা করতে হবে।

এ সময় প্রধানমন্ত্রীর মিতব্যয়িতার উদাহরণ দিয়ে তিনি বলেন, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে প্রধানমন্ত্রী স্বয়ং তার কার্যালয়ে মাত্র ১০০ টাকার মধ্যে দুপুরের খাবার খান। কর্মচারীরাও এতে ভীষণ সন্তুষ্ট। আমাদের সুদৃঢ় অর্থনীতির ওপর বাংলাদেশ গড়ে তোলাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।

মন্ত্রী আহমেদ আজম বলেন, বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে, যাতে তারা কোনোভাবেই বঞ্চিত না হন। 

তিনি আরও বলেন, ফ্যাসিবাদী সরকার দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে রেখে পালিয়ে গেছে, আর সেই ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা থেকে দেশকে পুনরুদ্ধারে কাজ করছে বিএনপি সরকার।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জানান, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল পুনর্গঠনের মাধ্যমে অমুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে জাতিকে কলঙ্কমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকার অমুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের হেয় করেছে।

প্রতিমন্ত্রী হোসেন জানান, প্রায় ছয় হাজার অমুক্তিযোদ্ধার তালিকা তৈরি করা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। 

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক প্রত্যাশা ধ্বংস করা হয়েছিল। তিনি বলেন, সেই প্রত্যাশা পুনর্গঠনে বর্তমান সরকার কাজ করছে।

আলোচনা সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুক্তিযোদ্ধারা অংশ নেন। তারা আগামীর বাংলাদেশ বিনির্মাণে অতীতের মতোই ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

একাত্তর/এসি
ফখরুল মুক্তিযোদ্ধাদের অবমাননা করেছেন
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধা ও তারেক রহমানকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে যে দাবি করেছেন তা অসত্য ও মিথ্যা বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল...
মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ঠেলে দেওয়া সেই দুই পরিবারের ছয় সদস্যের আর হদিস মিলছে না। শনিবার (৬ জুন) দিবাগত রাতের কোনো এক সময় তাদের সীমান্ত...
আগামী ২১ জুন থেকে ভারতের গোয়ায় শুরু হতে যাচ্ছে এশিয়া ব্রিজ কাপের পঞ্চম আসর। এশিয়ান ব্রিজের মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তিনটি দল। মোট ২০ জন খেলোয়াড় এই দলগুলোর...
নারী ও শিশু নির্যাতনের মামলার শুনানির জন্য আগামী রোববার (১৪ জুন) থেকে হাইকোর্টে বিশেষ বেঞ্চে বিচারকাজ হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাম্প্রতিক একটি নোটিশ প্রত্যাহার এবং ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে রোববার (৭ জুন) সকাল থেকে কর্মবিরতি পালন করছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, সিলেট এম....
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর