সাধারণ পরীক্ষার্থীর মতো লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৫:৪২ পিএম

কোনো বিশেষ সুবিধা না নিয়ে সাধারণ সাধারণ মানুষের মতো সারিতে দাঁড়িয়ে বিআরটিএর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য প্রয়োজনীয় সব পরীক্ষা সফলভাবে সম্পন্ন করে লাইসেন্স গ্রহণ করেছেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার (২ আগস্ট) সকালে তিনি ড্রাইভিং লাইসেন্সের লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে তেজগাঁওয়ের বিআরটিসি প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরীক্ষা কেন্দ্রে যান।

কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সকালে সেখানে উপস্থিত হয়ে সাধারণ পরীক্ষার্থীদের সঙ্গেই লাইনে দাঁড়িয়ে তিনি একে একে সব সরকারি প্রক্রিয়া অনুসরণ করেন। জাইমা রহমান কেন্দ্রে আসার আগপর্যন্ত সেখানকার কোনো কর্মকর্তা জানতেন না যে তিনি আসছেন।

রাষ্ট্রের উচ্চপর্যায়ের পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও তিনি ড্রাইভিং লাইসেন্স গ্রহণের ক্ষেত্রে নির্ধারিত নিয়মকানুন পুরোপুরি পালন করেছেন এবং আলাদা কোনো বাড়তি সুবিধা বা প্রটোকল নেননি। জাইমা রহমানের এমন পেশাদার ও ব্যতিক্রমী আচরণের ভূয়সী প্রশংসা করেছেন কেন্দ্রটির বিআরটিএ ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

পরীক্ষা শেষে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়েছে। তবে বিষয়টি সংবেদনশীল ও ব্যক্তিগত হওয়ায় এ নিয়ে কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে সরাসরি গণমাধ্যমের কাছে বক্তব্য দিতে রাজি হননি।

একাত্তর/এসি
এবার জাইমা রহমানের ক্রীড়া প্রতিভা ও ফুটবলের প্রতি তার আগ্রহ নিয়ে স্মৃতিচারণ করেছেন তার শৈশবের কোচ মোহাম্মদ হাকিম।
সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। নতুন জাতীয় বেতনস্কেল অনুযায়ী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের নিট পেনশন ৫৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির বিধান...
গ্রাহকদের প্রকৃত সুরক্ষা নিশ্চিত করতে ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠার তাগিদ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মোক্তাদির। তিনি বলেছেন, ব্যাংক খাতে একজন গ্রাহকের প্রতিকার চাওয়ার জায়গা খুবই কম;...
রাষ্ট্রায়ত্ত চলমান ১০টি চিনিকলের মধ্যে নাটোর ও রাজশাহী চিনিকলের চলতি (২০২৬-২৭) মৌসুমের আখ মাড়াই কার্যক্রম শুক্রবার (১৩ নভেম্বর) শুরু হচ্ছে।
পবিত্র কোরআনের শিক্ষা ও আদর্শ অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক, মানবিক, শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর