লক্ষ্মীপুরে দুই হাসপাতাল ও ডায়াগনস্টিকে লাখ টাকা জরিমানা

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৫:১৫ পিএম

লক্ষ্মীপুর পৌর শহরে অনিয়মের অভিযোগে দুটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (৩ আগস্ট) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহানা খন্দকার এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যার অফিসার ডা. নাহিদ রায়হান উপস্থিত ছিলেন।

অভিযান সূত্রে জানা গেছে, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান চালানো হয়।

এর মধ্যে লাইসেন্স নবায়ন ও পরিবেশের ছাড়পত্র না থাকা এবং ভেতরের ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ‘লক্ষ্মীপুর মিলিনিয়াম হাসপাতাল’কে এক লাখ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, আবাসিক ভবনে ডায়াগনস্টিক কার্যক্রম পরিচালনা, রেজিস্ট্রেশনবিহীন ডেঙ্গু টেস্ট কিট ব্যবহার এবং এক্স-রে মেশিনে মরিচা ধরে ব্যবহারের অনুপযোগী থাকায় ‘ট্রাস্ট মেডিক্যাল সার্ভিসেস’কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহানা খন্দকার জানান, লাইসেন্স নবায়ন না থাকা এবং স্বাস্থ্যসেবায় বিভিন্ন অনিয়মের প্রমাণের ভিত্তিতে দুটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে স্বাস্থ্যখাতে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

একাত্তর/এসি
লক্ষ্মীপুরে প্রকল্পের বিল আটকে রাখা এবং মালামাল পাস করে দেওয়ার বিনিময়ে সরাসরি দুই কোটি টাকা ঘুষ দাবির ভিডিও সোস্যালে ভাইরালের পর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সংশ্লিষ্ট প্রকৌশলীকে সাময়িকভাবে...
চৌমুহনী থেকে লক্ষ্মীপুর হয়ে রায়পুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, এ নিয়ে...
পানিসম্পদমন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বেহেশত নাকি আল্লাহর দেওয়া, অথচ কারও কাছে বেহেশতের টিকিট আছে, আর কারও কাছে নেই—এমন প্রচার করা হচ্ছে।
লক্ষ্মীপুরের কমলনগরের মতিরহাট মাছঘাটে দুই কেজি ৭৫০ গ্রাম ওজনের একটি ইলিশ ১৩ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়েছে। 
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনকল্যাণে আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ন্যানো ও জৈব প্রযুক্তি এবং সেমিকন্ডাক্টর খাতে গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
অপতথ্য প্রতিরোধে আইনি সুরক্ষাই যথেষ্ট নয়, এজন্য সামাজিক ও রাজনৈতিক সচেতনতা গড়ে তোলা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ নভেম্বর দিন...
কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল নৌপথ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইয়েমেন সংলগ্ন অঞ্চলে ইরানি ক্ষেপণাস্ত্রের অব্যাহত তোপের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে মার্কিন নৌবাহিনী!
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর