শীর্ষ ধনকুবের থেকে কারাগারের নির্জন কক্ষে

এভারগ্র্যান্ড প্রধানের পতন

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ০৪:৫০ পিএম

রাজনীতিবিদদের সান্নিধ্য, বিলিয়ন ডলারের খেলাধুলা, আর তাসের টেবিলে প্রভাবশালীদের মন জয় করার মুন্সিয়ানা- সবই ছিল তাঁর হাতের মুঠোয়। ২০২১ সালে চীনের কমিউনিস্ট পার্টির শতবর্ষপূর্তির আমেজমাখা দিনে তিয়েনআনমেন স্কয়ারের পোডিয়ামে যখন তিনি দাঁড়িয়েছিলেন, তখন স্যুট-বুটে মোড়ানো হুই কা ইয়ানের চেহারায় ছিল আত্মবিশ্বাসের ঝলক। কিন্তু সময় যে বড় নির্মম!

ঠিক পাঁচ বছর পর, রাজকীয় সেই ভাবমূর্তি ধুলোয় মিশে গিয়ে ৬৬ বছর বয়সী হুই কা ইয়ানকে দাঁড়াতে হলো আদালতের কাঠগড়ায়। মাথায় ধবধবে সাদা চুল আর গায়ে নীল রঙের কলার শার্ট, দু’পাশে দুই সশস্ত্র রক্ষীর পাহারায় শুনলেন জীবনাবসানের রায়, যাবজ্জীবন কারাদণ্ড।


তাসের খেলা থেকে বিলিয়নেয়ারের তকমা
: মধ্য চীনের হেনান প্রদেশের এক অজপাড়াগাঁয়ে দাদীর কাছে বড় হওয়া এই স্টিল টেকনিশিয়ান একসময় সস্তা বাড়ি বানিয়ে ব্যবসা শুরু করেছিলেন। পরবর্তীতে ব্যাংক থেকে দেদারসে ঋণ নিয়ে জমি কেনা আর কম লাভে দ্রুত ফ্ল্যাট বিক্রির আগ্রাসী কৌশলে এভারগ্র্যান্ডকে চীনের আবাসন খাতের নাম্বার ওয়ান প্রতিষ্ঠানে পরিণত করেন। ২০১৭ সালে ফোর্বসের হিসাব অনুযায়ী ৪৫.৩ বিলিয়ন ডলার সম্পদ নিয়ে তৎকালীন সময়ে তিনি ছিলেন সমগ্র এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি।

শুনতে অবিশ্বাস্য মনে হলেও, হুই-এর এই রাজকীয় উত্তরণের নেপথ্যে ছিল এক গোপন তাসের আড্ডা! হংকংয়ের কোটিপতিদের ‘পোকার ক্লাবে’ যোগ দিয়ে চতুরতার সাথে খেলায় প্রচুর টাকা হেরে গিয়ে মূল উদ্যোক্তা নিউ ওয়ার্ল্ড ডেভেলপমেন্টের প্রতিষ্ঠাতা চেং ইউ তুং-এর প্রিয়পাত্র হয়ে ওঠেন হুই।

পরিণতিস্বরূপ ২০০৯ সালে অর্থনৈতিক সংকটের মুহূর্তে এভারগ্র্যান্ডের জন্য ১৫০ মিলিয়ন ডলারের বিনিয়োগ পান তিনি, যা তাঁর সাম্রাজ্যকে রক্ষা করেছিল।


পতনের গল্প ও রায়ের খতিয়ান
: ঋণের পাহাড়ে গড়ে ওঠা এই ভঙ্গুর প্রাসাদ বেশিদিন টেকেনি। ২০২১ সালে কমিউনিস্ট পার্টির ওই আলোকোজ্জ্বল মঞ্চে হাঁটার কয়েক মাসের মধ্যেই ৩০০ বিলিয়ন ডলারেরও বেশি ঋণের বোঝা নিয়ে ডিফল্ট করে এভারগ্র্যান্ড। গত এপ্রিলে টানা তিন বছর বন্দি থাকার পর শেনঝেনের আদালতে তহবিল তছরুপ, জালিয়াতির মাধ্যমে আমানত সংগ্রহ ও ভুয়া বন্ড ইস্যুসহ আটটি গুরুতর জালিয়াতির অপরাধ স্বীকার করে নেন হুই।

আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করার পাশাপাশি তাঁর সব ব্যক্তিগত সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছে। যেই হুই ২০১৮ সালে চ্যারিটি অ্যাওয়ার্ডের মঞ্চে দাঁড়িয়ে অহংকার করে বলেছিলেন, এভারগ্র্যান্ড ও আমার যা কিছু আছে, সবই পার্টি, দেশ ও সমাজের দেয়া, আজ সেই পার্টির রাজত্বেই লালবাসার বদলে জেলখানাই হলো তাঁর স্থায়ী ঠিকানা। ফ্ল্যাট বিক্রির স্বপ্ন বিক্রি করে জালিয়াতির চূড়ায় ওঠা এই আবাসন সম্রাটের পতন আধুনিক অর্থনীতির ইতিহাসে এক রূপকথার মতো শিক্ষা হয়ে রইল।

তথ্যসূত্র: রয়টার্স

একাত্তর/এআরএস
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্পেনে তীব্র আবাসন সংকট এবং এক বয়স্ক নারীকে বাড়ি থেকে উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট তীব্র রাজনৈতিক উত্তাপের জেরে আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। গত...
দক্ষিণ-পূর্ব এশিয়ায় নিজেদের সামরিক উপস্থিতির পরিধি বিস্তৃত করতে লাওসের রাজধানী ভিয়েনতিয়েন থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তরে বান কেউন বিমানঘাঁটি এলাকায় একটি নতুন যৌথ সামরিক সহায়তা কেন্দ্র গড়ে তুলেছে...
বহুল আলোচিত যুক্তরাষ্ট্র সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সরাসরি আমেরিকান তৈরি আধুনিক অস্ত্র কেনার অপ্রত্যাশিত প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর