নবনির্বাচিত রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ০৬:৫০ পিএম

রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিন।

ফলাফলে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট। অন্যদিকে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

ফল ঘোষণা করে নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিন জানান, সর্বোচ্চ ভোট পাওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।

ঘোষণার পর প্রধানমন্ত্রী তারেক রহমান দাঁড়িয়ে নতুন রাষ্ট্রপতির সঙ্গে করমর্দন করেন। এ সময় তাকে একটি লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। সংসদে উপস্থিত সদস্যরা টেবিল চাপড়ে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান।

পরে মির্জা ফখরুল হাত তুলে সংসদ সদস্যদের সালাম দেন। এ সময়ও সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তাকে অভিনন্দন জানাতে থাকেন।

এরপর বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ও বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরসহ বিরোধী সংসদ সদস্যরা ট্রেজারি বেঞ্চের কাছে গেলে নতুন রাষ্ট্রপতি নিজের আসন থেকে বেরিয়ে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। বিরোধীদলীয় নেতার সঙ্গে তিনি কোলাকুলিও করেন।

পরে প্রধানমন্ত্রী তারেক রহমানও নতুন রাষ্ট্রপতির সঙ্গে কোলাকুলি করেন। এ সময় বিরোধীদলীয় নেতার সঙ্গেও কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। সংসদের অন্য সদস্যরাও একে একে নতুন রাষ্ট্রপতির সঙ্গে করমর্দন করেন।

একপর্যায়ে নতুন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে করমর্দন করেন এবং অন্যান্য কর্মকর্তাদের সালাম জানান।

এর আগে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলে। বিকেল ৫টা ২ মিনিটে ভোট গণনা শুরু হয়।

আরবিএস
১৯৮৮ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধির দায়িত্ব শুরু করেন মির্জা ফখরুল। দীর্ঘ পথ পেরিয়ে ২০২৬ সালে এসে দেশের ২৩তম...
দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মাধ্যমে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন অপেক্ষা ভোট গণনা ও ফলাফলের।
‘সুখী-সমৃদ্ধ একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে’- দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটের আগে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপি দলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মিডিয়া সেল জানিয়েছে,...
১৯৮৮ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধির দায়িত্ব শুরু করেন মির্জা ফখরুল। দীর্ঘ পথ পেরিয়ে ২০২৬ সালে এসে দেশের ২৩তম...
অধ্যাপক ডা. আসাদুর রহমানকে দেখার পর ডা. বিটু বলেন, চিকিৎসকদের ওপর এ ধরনের বর্বর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
প্রতিটি ব্যাংকের জন্য আলাদা সংস্কারের বিষয়ে সুনির্দিষ্টভাবে জানতে চেয়েছে আইএমএফ। একই সাথে ১৫ শতাংশ ভ্যাটহার বাস্তবায়ন করা হবে কি না তারও জবাব চাওয়া হয়েছে। বাংলাদেশ সফর শেষে, অর্থ সচিব ও গভর্নর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর