আদ্-দ্বীন সিদ্ধান্তে অটল, ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৩:০৪ পিএম

চট্টগ্রাম, কক্সবাজার ও ফেনীসহ দেশের বন্যাকবলিত ১১টি জেলার সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। একই সঙ্গে তিনি জানান, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালের বিষয়ে নেওয়া আগের সিদ্ধান্ত থেকে সরকার সরে আসেনি।

সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে বন্যাকবলিত এলাকায় ওষুধ ও চিকিৎসাসেবা সংক্রান্ত এক সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

আদ্-দ্বীন হাসপাতাল সংক্রান্ত এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই হাসপাতালের বিষয়ে সরকার যে সিদ্ধান্ত নিয়েছিলো, তা বহাল আছে। সরকার আগের সিদ্ধান্ত থেকে সরে আসেনি। 

তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যে কিছু ক্ষতিপূরণ দিয়েছে। তবে বিষয়টি মূল্যায়নে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রয়োজনে আবারও ওই হাসপাতাল পরিদর্শন করবে।

সারাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, দুর্গত জেলাগুলোতে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে তিন স্তরের বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী নিজে সার্বক্ষণিক পুরো পরিস্থিতি তদারকি করছেন।

বন্যা কবলিত এলাকায় পানিবাহিত রোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, উপকূলীয় ও বন্যাকবলিত জেলাগুলোতে ওরস্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং প্রয়োজনীয় জরুরি ওষুধ পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করা হয়েছে। চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করতে ১১ জেলার সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করা হয়েছে।

বন্যায় এখন পর্যন্ত চিকিৎসাসেবা না পেয়ে বা চিকিৎসার অভাবে কারও মৃত্যু হয়নি। দুর্গত মানুষের দ্বারে দ্বারে চিকিৎসাসেবা পৌঁছে দিতে আমাদের কর্মীরা মাঠে আছেন বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

একাত্তর/এসি
এ সময় হাসপাতালের অনিয়ম দেখে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেছেন, হয় আমি থাকবো, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে।
কলেরা হলেই দেরি না করে সময় মতো চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 
রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া কারণ দর্শানোর (শোকজ) নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত...
ছয় শিশুর মৃত্যুর ঘটনায় রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স কেন বাতিল করা হবে না, তার কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মো. সাখাওয়াত হোসেন। একই...
নেত্রকোণার বারহাট্টায় মিথ্যা ধর্ষণ মামলা করার দায়ে লিপি আক্তার (৩৩) নামের এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯২০ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন আরও পাঁচজন।   
আসন্ন শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষে পূজার আয়োজক, দর্শনার্থীসহ সংশ্লিষ্ট সবার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নিরাপত্তা নির্দেশনাবলী ও পরামর্শ জারি করেছে...
বুয়েট থেকে পাস করে প্রাথমিকে শিক্ষকতা বেছে নেওয়া প্রকৌশলী, শারীরিক প্রতিবন্ধকতা জয় করা শিক্ষক এবং নিজ উদ্যোগে গাছ রোপণ করে পরিচিতি পাওয়া পরিবেশপ্রেমী—সমাজ পরিবর্তনের এমন ব্যতিক্রমী তিনজন মানুষের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর