স্বরাষ্ট্রমন্ত্রীর আকস্মিক তেজগাঁও থানা পরিদর্শন

আপডেট : ২২ আগস্ট ২০২৬, ০৯:৩৯ পিএম

থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, পরিকাঠামোগত অবস্থা এবং সাধারণ মানুষের পুলিশি সেবা পাওয়ার মান সরেজমিনে পরখ করতে রাজধানীর তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী তেজগাঁও থানার পুলিশ সদস্যদের সঙ্গে সরাসরি কথা বলেন।

তিনি থানা ভবনের বিভিন্ন ফ্লোরে ঘুরে ঘুরে পুলিশ কর্মকর্তাদের প্রশাসনিক কক্ষ, ডিউটি অফিসারের রুম, তদন্ত কর্মকর্তাদের কক্ষ ও হাজতখানা পরিদর্শন করেন। একই সঙ্গে তিনি পুলিশ সদস্যদের আবাসন ব্যারাক ও ডাইনিং স্পেস (মেস) ঘুরে দেখেন।

ব্যারাক পরিদর্শনের সময় মন্ত্রী সেখানে পুলিশ সদস্যদের থাকা-খাওয়ার ব্যবস্থা, মেসের খাবারের গুণগত মান এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার বিষয়ে কঠোর নির্দেশ প্রদান করেন। এছাড়া থানায় কর্মরত পুলিশ সদস্যদের নাইট ডিউটি ও শিফটিং ডিউটির সুনির্দিষ্ট সময়সূচি এবং কাজের পরিবেশের খবর নেন।

পরিদর্শনের অন্যতম প্রধান দিক ছিল সেবা নিতে আসা নাগরিকদের সঙ্গে মন্ত্রীর সরাসরি কথোপকথন। সাধারণ ডায়েরি (জিডি) বা বিভিন্ন অভিযোগ জমা দিতে আসা ভুক্তভোগীদের সমস্যার কথা ধৈর্য সহকারে শোনেন স্বরাষ্ট্রমন্ত্রী। নাগরিকদের অভিযোগগুলো যেন কোনো ধরনের ভোগান্তি ছাড়াই দ্রুততম সময়ে ও স্বচ্ছতার সঙ্গে নিষ্পত্তি করা হয়, সে বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ উপস্থিত সংশ্লিষ্টদের তাৎক্ষণিক নির্দেশ দেন তিনি।

পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের মূল কাজই হলো জনগণকে সুরক্ষা ও সেবা দেওয়া। থানাকে হতে হবে প্রতিটি মানুষের আস্থা ও আস্থার প্রতীক, যেন প্রতিটি নাগরিক কোনো মাধ্যম বা দালাল ছাড়াই নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে থানায় এসে নিজের সমস্যার কথা সরাসরি জানাতে পারেন।

পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

একাত্তর/এআরএস
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। 
রাজধানীর তেজগাঁও কলেজের মসজিদে গোপন বৈঠকের সময় জঙ্গি সন্দেহে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 
ঢাকা শহরের যানজট নিরসনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে রাজধানীর রাস্তাঘাট বারবার খোঁড়াখুঁড়ির ভোগান্তি এড়াতে...
রাজধানীর তেজগাঁওয়ের বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে আনসার সদস্যদের দ্বারা পিটিয়ে হত্যার অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদটি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর...
সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৯৬ জন নতুন রোগী।
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থায় এমন পরিবর্তন আনা হবে, যাতে পরবর্তীতে এটি সংশোধন বা পরিবর্তন করতে হলে বাধ্যতামূলকভাবে জনগণের কাছে অর্থাৎ গণভোটে যেতে হয় বলে জানিয়েছেন জাতীয় সংসদের সংবিধান সংশোধন...
নওগাঁর সাপাহার ও জয়পুরহাট সদর সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের কঠোর অবস্থানের...
চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ২২ হাজার ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে আগেভাগেই সটকে পড়ায় জড়িত মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি। এ সময় ইয়াবা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর