ঢাকায় বাসবাড়ি-অফিসে নিম্নমানের পানি, ৬০০ কন্টেইনার ধ্বংস

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ এএম

রাজধানীর বাসাবাড়ি, অফিস ও বিভিন্ন দোকানে কন্টেইনারে সরবরাহ করা পানির মান পরীক্ষা ও অস্বাস্থ্যকর পানি বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আরামবাগ এলাকায় খাবার পানি সরবরাহের গাড়িতে এই ঝটিকা অভিযান চালানো হয়।

অভিযানকালে বিএসটিআইয়ের একটি প্রতিনিধিদল আরামবাগ এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে পানি নিয়ে যাওয়ার সময় সরবরাহকারী গাড়ি আটকে তাৎক্ষণিকভাবে পানির মান পরীক্ষা করে। পরীক্ষার পর অস্বাস্থ্যকর ও নিম্নমানের পানিসহ প্রায় ছয় শতাধিক কন্টেইনার ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

অভিযান শেষে বিএসটিআইয়ের উপপরিচালক কাওছার আহমেদ খান জানান, সরবরাহ করা পানির গুণগত মান নিশ্চিতে প্রাথমিক দুটি পরীক্ষা ঘটনাস্থলেই তাৎক্ষণিকভাবে করা হয়েছে। তবে পানির পূর্ণাঙ্গ গুণগত মান ও ব্যাকটেরিয়ার উপস্থিতি নিশ্চিত করতে কন্টেইনার থেকে নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। ল্যাব পরীক্ষার চূড়ান্ত প্রতিবেদনের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে ধ্বংস করা কন্টেইনারগুলো ঠিক কোন কোন প্রতিষ্ঠানের ছিলো তা যাচাই করা সম্ভব না হলেও সরবরাহকারীদের তথ্য সংগ্রহ করা হয়েছে। কন্টেইনার সরবরাহকারী মূল প্রতিষ্ঠানগুলোতেও শিগগিরই এ ধরনের চিরুনি অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে বিএসটিআই।

একাত্তর/এসি
ল্যাবরেটরি পরীক্ষায় নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের পাঁচ ধরনের মসলা এবং বিখ্যাত বাঘাবাড়ী ব্র্যান্ডের ঘি’সহ ১০টি পণ্য বাজার থেকে অনতিবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ...
ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে, স্বামী-স্ত্রীর মতো নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।
আগামী দুই মাস দেশে ডেঙ্গু সংক্রমণে মৃত্যুর ঝুঁকি বেশি বলে সতর্ক দেওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় একযোগে কাজ করবে বলে জানানো হয়েছে।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসাদুল হক (৩৮) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। ঘটনার প্রায় ৪০ ঘণ্টা পর বিএসএফ নিহতের মরদেহ বর্ডার গার্ড বাংলাদেশের...
সিলেটে হামের প্রাদুর্ভাব মারাত্মক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪ জনে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর