তেজগাঁওয়ে মসজিদে জঙ্গি সন্দেহে আটক ১২ জন তিন দিনের রিমান্ডে

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পিএম

রাজধানীর তেজগাঁও কলেজ জামে মসজিদ থেকে জঙ্গি সন্দেহে আটক ১২ জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে ধর্মীয় উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছিলো।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। শুনানি শেষে আদালত প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করে।

এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) তেজগাঁও কলেজ জামে মসজিদে সন্দেহভাজন হিসেবে একত্রিত হওয়ার পর মোট ২৩ জনকে আটক করেছিলো সিটিটিসি। দিনভর দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদের পর ১১ জনকে তাদের পরিবারের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। তবে বাকি ১২ জনের বিরুদ্ধে উগ্রবাদের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

আদালতে রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুর হক দিদার জানান, গ্রেপ্তার ব্যক্তিদের ব্যবহৃত মোবাইল ডিভাইসে জঙ্গি কার্যক্রমের বিভিন্ন আলামত পাওয়া গেছে। কেন তারা মসজিদে একত্রিত হয়েছিলেন এবং তাদের মূল উদ্দেশ্য কী ছিলো—তা উদ্ঘাটন করা প্রয়োজন। পাশাপাশি পাশের দেশের প্ররোচণায় কোনো রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের পরিকল্পনা ছিরো কি না, তা খতিয়ে দেখতেই রিমান্ড আবেদন করা হয়।

তবে রাষ্ট্রপক্ষ থেকে জানানো হয়েছে, এসব অভিযোগ ও উগ্রবাদী সংগঠনের সঙ্গে তাদের গভীর সম্পর্কের বিষয়ে রিমান্ডে বিস্তারিত জিজ্ঞাসাবাদের পরই চূড়ান্ত তথ্য পাওয়া যাবে।

একাত্তর/এসি
জঙ্গি নাটক সাজিয়ে ৯ জনকে হত্যায় দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শেষ করতে আরও দুই মাস সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার বিভিন্ন কর্মী লুকিয়ে আছে দেশে বিভিন্ন ইসলামিক ইন্সুরেন্স কোম্পানির আড়ালে। সেখান থেকে তারা কর্মী সংগ্রহ করে পাঠাচ্ছে পাহাড়ের সন্ত্রাসী সংগঠন কুকিচিনের কাছে।
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’র ঢাকা অঞ্চলের দাওয়াতি শাখার প্রধানসহ ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে আছেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ইউরোপের গ্রিনকার্ডধারীসহ উচ্চ শিক্ষিত ছয় জন।
রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের এক শীর্ষ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে মোহাম্মদপুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।
ঢাকা–সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের ভূমি অধিগ্রহণের কাজ আগামী দুই মাসের মধ্যে শেষ করা হবে বলে জানিয়েছেন রেলপথ ও সড়ক পরিবহন মন্ত্রী রবিউল আলম। একই সঙ্গে স্থবির হয়ে থাকা এই প্রকল্পের...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে ও এর উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৯ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে ৯৪১ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৩৮টি শিশু। 
মানিকগঞ্জে বসতঘরের ভেতর থেকে একই পরিবারের স্বামী, স্ত্রী ও তাদের দেড় বছর বয়সী শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তিদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন বেতন ও ভাতার প্রজ্ঞাপন জারি করেছে অর্থ বিভাগ। ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ শিরোনামে জারি করা এই আদেশে সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর