রাজধানীতে হিযবুত তাহরীর শীর্ষ নেতা গ্রেপ্তার

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩১ এএম

রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের এক শীর্ষ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে মোহাম্মদপুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

তার নাম মো. আব্দুল বাতেন (৬০)। তিনি সন্ত্রাসবিরোধী আইন ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।

সোমবার সকালে তার গ্রেপ্তারের বিষয়টি জানান র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম।

তিনি বলেন, বাতেন হিযবুত তাহরীর এর শীর্ষ নেতা এবং দাওয়াতি ও অর্থ বিভাগের সক্রিয় সদস্য। তিনি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে জঙ্গিবাদী বই প্রচার ও তরুণ প্রজন্মকে জঙ্গিবাদে উৎসাহিত করে আসছিলেন। হিযবুত তাহরীর বাংলাদেশ শাখার আমিরের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল তার এবং বিভিন্ন মসজিদে রাষ্ট্র ও সরকারবিরোধী লিফলেট বিতরণ ও দাওয়াতি কাজ করতেন।

বাতেন পাঁচ বছর ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন। এসময় তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে জঙ্গি সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখেন। তার বিরুদ্ধে ডিএমপির শেরেবাংলা নগর থানা, হাজারীবাগ থানা এবং মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানায় মামলা আছে।

একাত্তর/এসি
রাজধানীর তেজগাঁও কলেজ জামে মসজিদ থেকে জঙ্গি সন্দেহে আটক ১২ জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে ধর্মীয় উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছিলো।
রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইয়ের সময় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিনা পারভীন নিহত হওয়ার ঘটনায় প্রধান সন্দেহভাজন মো. পনি ওরফে প্যারা পনি ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২।
রাজধানীর উত্তরায় র‍্যাব-১–এর সদর দপ্তরে থাকা গোপন বন্দিশালা বা ‘আয়নাঘর’ পরিদর্শন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর একটি প্রতিনিধি দল। পরিদর্শন শেষে প্রসিকিউশন পক্ষ থেকে জানানো হয়েছে,...
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একযোগে কাজ করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কোনো আইন পরিবর্তন বা সংশোধনের প্রয়োজন মনে হলে তার খসড়া তৈরি করে আইন মন্ত্রণালয়ে পাঠানোর অনুরোধ জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি জানান, সেই খসড়া আইন পর্যালোচনা করে...
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ২৩২ জন নতুন রোগী। এ নিয়ে চলতি বছর সারা দেশে ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৩৭৯ জনে।...
ঢাকা–সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের ভূমি অধিগ্রহণের কাজ আগামী দুই মাসের মধ্যে শেষ করা হবে বলে জানিয়েছেন রেলপথ ও সড়ক পরিবহন মন্ত্রী রবিউল আলম। একই সঙ্গে স্থবির হয়ে থাকা এই প্রকল্পের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর