এল নিনোর প্রভাবে বিশ্ববাজারে চালের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পিএম

এল নিনোর প্রভাবে এশিয়ার প্রধান চাল উৎপাদনকারী দেশগুলোতে ফসল উৎপাদন নিয়ে বাড়ছে উদ্বেগ। এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে চালের দাম পৌঁছেছে প্রায় দুই বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে। এতে, বিশ্বজুড়ে তৈরি হয়েছে খাদ্য মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা।

মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, আবহাওয়ার পরিবর্তন, অনিয়মিত বৃষ্টিপাত ও শুষ্ক পরিস্থিতির কারণে এশিয়ায় চাল উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা আছে।

এদিকে থাইল্যান্ডের সাদা চালের দাম প্রতি টন ৪৯৯ ডলারে পৌঁছেছে, যা ২০২৪ সালের ডিসেম্বরের পর সর্বোচ্চ। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের শিকাগো বাজারে অপরিশোধিত ধানের দাম চলতি বছরের ১০ মাসে ৮০ শতাংশের বেশি বেড়েছে।

যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের পূর্বাভাস অনুযায়ী, চলতি মৌসুমে বিশ্বে চালের উৎপাদন কমতে পারে। এশিয়ায় বিশ্বের অর্ধেকের বেশি চাল উৎপাদিত হওয়ায় এ অঞ্চলের আবহাওয়ার বিরূপ প্রভাব আন্তর্জাতিক সরবরাহে বড় ধরনের চাপ তৈরি করতে পারে।

এমন পরিস্থিতিতে বাংলাদেশের জন্যও উদ্বেগ বাড়ছে। আন্তর্জাতিক বাজারে চালের দাম বাড়লে আমদানি ব্যয় বৃদ্ধি এবং দেশের বাজারে মূল্যস্ফীতির চাপ তৈরি হতে পারে। ফলে অভ্যন্তরীণ উৎপাদন, সরকারি মজুত ও বাজার সরবরাহ স্বাভাবিক রাখা এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

একাত্তর/এফআর
মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক দলের বড় জয়ের পর বিশ্ববাজারে কমছে অপরিশোধিত তেলের দাম। অব্যাহত রয়েছে জ্বালানি কোম্পানির শেয়ারের দরপতন।
উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করছে বলে অকপটে স্বীকার করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বর্তমানে তলানিতে থাকা বিনিয়োগে বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে সর্বোচ্চ...
মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত লক্ষ্যে নেমে না আসায় নীতি সুদ হার কমবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মো. আরিফ হোসেন খান বলছেন, এককভাবে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে মূল্যস্ফীতি...
চলতি বছরের অক্টোবর মাসে মূল্যস্ফীতি ছিলো আট দশমিক ১৭ শতাংশ। নভেম্বরে তা বেড়ে হয়েছে আট দশমিক ২৯ শতাংশ। আর খাদ্যপণ্যের ক্ষেত্রেও বাড়তি ছিলো এই হার। 
স্প্যানিশ সেকেন্ড ডিভিশনের ম্যাচে মাঠে খেলার ছলে ঘটা এক মর্মান্তিক দুর্ঘটনায় টেনেরিফ ফরোয়ার্ড জেসুস দে মিগুয়েলের অকাল মৃত্যুর পর গভীর শোকে ভেঙে পড়েছেন এফসি আন্দোরার গোলরক্ষক জেসুস ওউওনো। এই...
দেশের শীর্ষ ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনের ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি নানা পণ্য উপহার পেয়েছেন চট্টগ্রামের চান্দগাঁও এলাকার গৃহিণী আছমা সুলতানা রীমা। দেশজুড়ে চলমান ‘ডিজিটাল ক্যাম্পেইন...
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে জোড়া ধাক্কা খেয়ে ডেমোক্র্যাটদের হাতে কংগ্রেসের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হয়েছে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টিকে। সাধারণত প্রেসিডেন্টের ক্ষমতাসীন দল মধ্যবর্তী...
সার্বিয়ায় গত বছর দুর্নীতিবিরোধী বিক্ষোভ চলাকালে আটক ব্যক্তিদের ওপর নজিরবিহীন শারীরিক নির্যাতন ও অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগে ৯ জন সক্রিয় পুলিশ কর্মকর্তা এবং ১ জন সাবেক কর্মকর্তাকে গ্রেফতার করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর