হাঁসের ডিমে বদলাচ্ছে হাওরের অর্থনীতি, এক হাটেই বিক্রি কোটি টাকা

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পিএম

হাওরের বিস্তীর্ণ জলরাশি আর মুক্ত জলাশয়ে ভেসে বেড়ানো হাজার হাজার হাঁসের কলকাকলি—বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এ এক অপরূপ রূপসী বাংলার দৃশ্যপট। তবে দৃশ্যপটের নেপথ্যে আড়ালে গড়ে উঠেছে এক বিশাল অর্থনৈতিক চালিকাশক্তি। হাঁসের ডিমকে কেন্দ্র করে নেত্রকোনার হাওরাঞ্চলে এখন দিনে দিনে শক্ত ভিত পাচ্ছে গ্রামীণ ও বাণিজ্যিক অর্থনীতি। এই অর্থনৈতিক চাকার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে জেলার মোহনগঞ্জ উপজেলার আদর্শনগরের সাপ্তাহিক ডিমের হাট।

প্রতি সপ্তাহের মঙ্গলবার আদর্শনগরে বসে ডিমের এই জমজমাট হাট। ভোর হতেই নেত্রকোনার মদন, খালিয়াজুড়ী, মোহনগঞ্জ এবং পার্শ্ববর্তী সুনামগঞ্জের বিভিন্ন এলাকা থেকে শত শত খামারি ও ব্যবসায়ী সপ্তাহজুড়ে সংগৃহীত ডিম নিয়ে জমা হন এই হাটে। একই জায়গায় বিপুল পরিমাণ ডিম পাওয়ার সুযোগ থাকায় সারাদেশের বড়ো পাইকাররাও ছুটে আসেন এখানে। একদিনের এই হাটে বেচাকেনা হয় প্রায় আট থেকে ১০ লাখ ডিম। স্থানীয় ব্যবসায়ীদের হিসাবমতে, প্রতি হাটে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় কোটি টাকা।

সরেজমিন, এক প্রাণবন্ত বাণিজ্যিক কর্মযজ্ঞ দেখা যায় হাটে গিয়ে। কেউ হাঁসের ডিম ক্যারেটে সাজাচ্ছেন, কেউ ক্যাটাগরি অনুযায়ী বাছাই করছেন, আবার অনেকে পাইকারদের সঙ্গে দরদামে ব্যস্ত। দরদাম মিটতেই সারিবদ্ধ ট্রাকে বোঝাই হয় ডিমের ক্যারেট। বিকেলের মধ্যেই এসব ট্রাকের গন্তব্য হয় রাজধানী ঢাকার তেজগাঁও, খিলগাঁও ও খিলক্ষেতসহ বিভিন্ন পাইকারি বাজার। হাওরের প্রত্যন্ত অঞ্চলের খামারিদের সঙ্গে রাজধানীর ভোক্তা পর্যায়ের সংযোগ স্থাপনে এই হাটটি তৈরি করেছে এক বলিষ্ঠ প্রাতিষ্ঠানিক সেতু।

আদর্শনগর হাটে ডিম বিক্রি করতে আসা বিক্রেতা হালিক খান জানান, সুনামগঞ্জ ও নেত্রকোনার দূর-দূরান্ত থেকে প্রতিদিন ডিম জমা হয় এবং মঙ্গলবারের হাটে এসে তা বিক্রি হয়। এখানকার সুসংগঠিত বাজারের কারণে খামারিরা সঠিক দাম পান।

তবে এই বাণিজ্যিক সম্ভাবনার পেছনে রয়েছে নানামুখী পরিচালনগত চ্যালেঞ্জ। নিয়মিত পাইকারি ক্রেতা জামাল হোসেন বলেন, হাওরের দূরবর্তী এলাকা থেকে ডিম সংগ্রহ, শ্রমিকের মজুরি এবং দীর্ঘ পথ পরিবহনের সময় ডিম ভেঙে নষ্ট হওয়ার ঝুঁকি সামলে আমাদের কাজ করতে হয়। পরিবহন ব্যয় বৃদ্ধি বা বাজারে মূল্য ওঠানামা করলে লাভের মার্জিন কমে যায়। তবে সারা বছর বাজারে স্থিতিশীল চাহিদা থাকায় ঝুঁকি সত্ত্বেও বাণিজ্য সচল রয়েছে।

জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নেত্রকোনা জেলায় বর্তমানে এক হাজার ৭৬টি বাণিজ্যিক হাঁসের খামার রয়েছে। পাশাপাশি প্রান্তিক পর্যায়ে প্রায় ৪৯ হাজার ৭৮৮টি পরিবার বা ক্ষুদ্র খামারি হাঁস পালনের সঙ্গে সরাসরি যুক্ত। জেলায় বছরে প্রায় ৪১ কোটি ৭০ লাখ হাঁসের ডিম উৎপাদিত হয়, যার সার্বিক বাজারমূল্য আনুমানিক ৫৬২ কোটি ৯৫ লাখ টাকা। এই বিপুল অর্থনৈতিক নেটওয়ার্কে আদর্শনগর হাট এখন সাপ্লাই চেইনের মূল চালিকাশক্তি।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শহীদুল ইসলাম খাতের বাণিজ্যিক সম্ভাবনা তুলে ধরে বলেন, হাওরের প্রাকৃতিক জলাশয় হাঁস পালনের জন্য প্রাকৃতিক খাদ্য ও অনুকূল পরিবেশ নিশ্চিত করে। তবে খাদ্যের উৎপাদন খরচ কমানো, দ্রুত ও আধুনিক পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা এবং কোল্ড চেইন অবকাঠামো গড়ে তুলতে পারলে এই খাতের ব্যাপ্তি বহুগুণ বাড়বে।

হাওরের জলরাশি থেকে শুরু হওয়া হাঁস পালন এখন আর কেবল জীবনযাত্রার অনুষঙ্গ নয়, এটি রূপান্তরিত হয়েছে উচ্চ সম্ভাবনাময় কৃষি-বাণিজ্যে। সমন্বিত বাজার অবকাঠামো, পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন এবং সহজ শর্তে ঋণ ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা নিশ্চিত করা গেলে হাওরের এই ডিম বাণিজ্য দেশের সামগ্রিক পোল্ট্রি শিল্প ও প্রোটিন নিরাপত্তায় আরও বড়ো অবদান রাখতে সক্ষম হবে।

একাত্তর/এসি
নেত্রকোনার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় আলাদা অভিযান চালিয়ে ভারতীয় কম্বল, জিরা, প্রসাধনী, গরু, মদ ও কয়লাসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ১৬...
নেত্রকোনার কলমাকান্দায় চাঞ্চল্যকর শিশু জান্নাতুল হত্যা মামলার বাদি ও সাক্ষীদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মামলায় গ্রেপ্তার থাকা পাঁচ আসামি আদালত থেকে জামিনে মুক্ত হয়ে এই হুমকি দিচ্ছেন...
নেত্রকোনার মদন উপজেলায় মগড়া নদীর ভাঙন থেকে বাগজান সরকারি প্রাথমিক বিদ্যালয়টি রক্ষার জন্য নেওয়া সুরক্ষা প্রকল্পের কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, কাজের...
ফেসবুকে পরিচয় থেকে প্রেম। এরপর সেই প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আরও অভিযোগ, ধর্ষণের ঘটনার ভিডিও ধারণ করে তা ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয়ও...
কিম কার্দাশিয়ানের মূলধারার অভিনয়ে আত্মপ্রকাশের স্বপ্নটা যেন রূপ নিয়েছিল চরম এক ফ্লপ নাটকে! গত বছর মুক্তি পাওয়া তাঁর আইন বিষয়ক ড্রামা ‘অল’স ফেয়ার’-কে সমালোচনায় তুলোধোনা করেছিলেন সমালোচকরা। কিন্তু...
ব্রিজিত বার্দোর রেখে যাওয়া সম্পত্তি নিয়ে যুদ্ধ তুঙ্গে: শেষ সঙ্গীকে ‘সর্বস্বান্ত’ করার নেপথ্যে এক গোপন চিঠি!
সীমান্তের কাঁটাতারের বেড়া আর ভৌগোলিক দূরত্বের কারণে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলো বাবা-মেয়ের যোগাযোগ। প্রায় পাঁচ দশক ধরে জীবিত অবস্থায় বাবার সঙ্গে দেখা করা হয়নি। অবশেষে শতবর্ষী বাবার মৃত্যুর পর...
৪৫ বছরের কম্যুনিস্ট শাসনের রাজনৈতিক আঘাত ও ট্রমা থেকে হাঙ্গেরিয়ান সমাজকে নিরাময়ের লক্ষ্যে কম্যুনিস্ট আমলের গোপন গোয়েন্দা ফাইলের তথ্য সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করেছে হাঙ্গেরি সরকার। হাঙ্গেরির...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর