মানুষ ইজ্জত ও নিরাপত্তা- দুই দিক থেকেই ভালো নেই: ডা. শফিকুর

আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪০ পিএম

মানুষের সঙ্গে সম্মানজনক আচরণ নিশ্চিত করা দরকার উল্লেখ করে জামায়াতে ইসলামী আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বর্তমান পরিস্থিতিতে দেশের মানুষ ইজ্জত ও নিরাপত্তা —দুই দিক থেকেই ভালো নেই।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে আয়োজিত ‘জাতীয় মুফাসসির সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় দুই-একজনের আচরণ বা ভুলের কারণে পুরো আলেম সমাজের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করা এবং তাদের দোষারোপ করা ঠিক নয় বলে মন্তব্য করে ডা. শফিকুর রহমান বলেন, আলেমদের খোঁচা দিয়ে নয়, বরং ভালোবাসা ও সম্মানের সঙ্গে কথা বলা উচিত। একই সঙ্গে আলেমদের ভালো-মন্দের বিষয়ে আরও সতর্ক থাকার আহবান জানান তিনি।   

সংসদে সম্প্রতি পাস হওয়া আইনের বিষয়ে ইঙ্গিত করে ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় সংসদে কোরআন-সুন্নাহর পরিপন্থি ও বিরোধী একটি আইন পাস করা হয়েছে। এই আইন সংশোধনের বিষয়ে সবাইকে সোচ্চার হতে হবে এবং কথা বলতে হবে। যারা আল্লাহকে ভয় করেন, তারা অন্য কাউকেই ভয় পান না  বলে মন্তব্য করেন তিনি।

সম্মেলনে তিনি সাধারণ মানুষের নিরাপত্তা ও সম্মান রক্ষায় সমাজ ও রাষ্ট্রকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানান। 

একাত্তর/এসি
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে সরকার সর্বোচ্চ কড়া অবস্থানে থাকবে জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, নির্বাচনে কোনো ধরনের অনিয়মের দায় বিএনপি...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সঙ্কটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে জিজ্ঞেসাবাদের জন্য একদিনের...
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ...
নোয়াখালীর বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে ৪৫ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে একজনকে আগের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং বাকি ৪৪ জনকে মুচলেকা নিয়ে স্ব-স্ব পরিবারের জিম্মায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর