কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক আরও ৩৩৬, মোট ২০৩৫

আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ১২:৪২ পিএম

কুমিল্লায় কিশোর গ্যাং প্রতিরোধে ধারাবাহিক অভিযানের পঞ্চম দফায় ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে পাঁচ দফায় জেলাজুড়ে মোট আটকের সংখ্যা দাড়ালো দুই হাজার ৩৫ জনে। পাশাপাশি নগরীর আলোচিত কিশোর শাহাদাত হত্যা মামলার প্রধান আসামি ও কিশোর গ্যাং ‘রতন গ্রুপ’-এর প্রধান রতনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা সাতটা থেকে মধ্যরাত পর্যন্ত কুমিল্লা মহানগরীসহ জেলার ১৮টি থানার বিভিন্ন এলাকায় জেলা পুলিশ ও ডিবির সমন্বয়ে একযোগে চার ঘণ্টাব্যাপী এই যৌথ অভিযান চালানো হয়। 

পরে শনিবার (৩ অক্টোবর) এ তথ্য জানান কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

পুলিশ সুপার জানান, কুমিল্লায় উঠতি বয়সী বখাটে ও কিশোর গ্যাং সদস্যদের উৎপাত রয়েছে এমন এলাকা, অপরাধপ্রবণ স্থান ও আড্ডাস্থলে এই চিরুনি অভিযান পরিচালিত হয়। অভিযানে আটক ৩৬৩ জনের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। যাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই, তাদের ছেড়ে দেওয়া হচ্ছে এবং বাকিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে চার দফার অভিযানে যথাক্রমে ৬২৪ জন, ২৫৪ জন, ৪১৫ জন এবং ৩৭৯ জনকে আটক করা হয়েছিলো। নতুন ৩৬৩ জনসহ মোট আটকের সংখ্যা দুই হাজার ৩৫ জনে পৌঁছেছে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ তৌহিদুল আনোয়ার জানান, ডিআইজি ও পুলিশ সুপারের নির্দেশে নগরীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা থেকে কোতোয়ালি থানা পুলিশ ৫৯ জনকে আটক করেছে। তিনি বলেন, কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। কোনো নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর মনিটরিং নিশ্চিত করা হচ্ছে। একই সঙ্গে কিশোর অপরাধ রুখতে অভিভাবকদের সচেতন হওয়ার আহবান জানান এই পুলিশ কর্মকর্তা।

এদিকে নগরীর আলোচিত কিশোর শাহাদাত হত্যাকাণ্ডের প্রধান আসামি ও গ্যাং প্রধান রতনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। পুলিশ জানায়, গ্রেপ্তার রতনের বিরুদ্ধে হত্যা ও অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে পুলিশের নজরদারিতে ছিলো।

২০২২ সালে কুমিল্লা মিশনারি স্কুলের সামনে কিশোর গ্যাং ‘ঈগল গ্রুপ’ ও ‘রতন গ্রুপের’ মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে কিশোর শাহাদাত নিহত হন। ওই ঘটনায় দায়ের করা হত্যা মামলার প্রধান আসামি ছিলেন রতন।

জেলা পুলিশ জানিয়েছে, কুমিল্লায় কিশোর অপরাধ নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

একাত্তর/এসি
নোয়াখালীর বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে ৪৫ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে একজনকে আগের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং বাকি ৪৪ জনকে মুচলেকা নিয়ে স্ব-স্ব পরিবারের জিম্মায়...
লক্ষ্মীপুরে কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের অপতৎপরতা বন্ধে পুলিশের বিশেষ অভিযানে মোট ১৮৪ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় ২৫ জনকে আদালতের মাধ্যমে...
কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। বুধবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত চলা অভিযানে নগরীসহ জেলার বিভিন্ন এলাকা থেকে ৬২৪ জনকে আটক করা হয়েছে।
অপ্রতিম হত্যা মামলার অন্যতম প্রধান অভিযুক্ত তুহিনসহ তিন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে তারা হত্যার দায় স্বীকার করলেও ঘটনার বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সঙ্কটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে জিজ্ঞেসাবাদের জন্য একদিনের...
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ...
নোয়াখালীর বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে ৪৫ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে একজনকে আগের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং বাকি ৪৪ জনকে মুচলেকা নিয়ে স্ব-স্ব পরিবারের জিম্মায়...
মানুষের সঙ্গে সম্মানজনক আচরণ নিশ্চিত করা দরকার উল্লেখ করে জামায়াতে ইসলামী আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বর্তমান পরিস্থিতিতে দেশের মানুষ ইজ্জত ও নিরাপত্তা —দুই দিক থেকেই ভালো নেই।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর