রাজধানীতে দুপুরে যেন সন্ধ্যার আঁধার

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০৭:২০ পিএম

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে গতকাল থেকে রাজধানী ঢাকায় একটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, যা যেন শীতের আগমনী বার্তা বয়ে আনছে। ঘন মেঘে ঢাকা আকাশ, বৃষ্টিতে ভেজা সড়ক আর শীতল আবহাওয়ায় শুক্রবার বদলে যায় চিরচেনা নগরীর দৃশ্যপট।

আকাশ এতটাই মেঘাচ্ছন্ন ছিল যে শুক্রবারই দুপুরেই যেন রাজধানীতে নেমে আসে সন্ধ্যার আঁধার। এর মধ্যেই বৃষ্টির মধ্যে ছাতা মাথায় নিয়ে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে ছুটতে দেখা যায় নগরবাসীকে।

কখনো মুষলধারে, আবার কখনো টিপটিপ বৃষ্টিতে ভিজে যাচ্ছে রাজধানীর পথঘাট। বৃষ্টিতে প্রকৃতি স্বস্তি পেলেও স্বস্তি নেই খেটে খাওয়া মানুষের জীবনে। কারণ বৃষ্টি বাড়লেই থমকে যায় তাদের রোজগারের চাকা। প্রতিদিন কাজের উপরই নির্ভর করে তাদের দুই বেলার আহারের বন্দোব্যস্ত।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আজ দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় পূর্ব অথবা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। তবে দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে বলে আভাস দেওয়া হয়েছে।

অন্যদিকে, শুক্রবার সকাল ৯টা থেকে সারাদেশের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

একাত্তর/এআরএস
কারফিউ শিথিলের সময় বাড়ানোর ফলে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন, সপ্তাহের প্রথম কার্যদিবসে রাজধানীতে দেখা দিয়েছে গাড়ির জট।
২০২৫ সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনের যুদ্ধের পর প্রথমবারের মতো ভারত সফরে গেছেন পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের কোনো মন্ত্রী। দেশটির জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুসাদিক মালিক...
যুক্তরাষ্ট্রে বিমান চলাচল, ব্যাংকিং খাত, বড় প্রযুক্তি সেবা ও জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট বিভিন্ন ব্যবস্থায় টানা কারিগরি বিপর্যয়ের মধ্যে পদ ছেড়েছেন দেশটির জাতীয় সাইবার পরিচালক শন কেয়ার্নক্রস।...
যানবাহনের ধোঁয়া, শিল্পকারখানার দূষণ, নির্মাণকাজের ধুলাবালু ও প্রতিকূল আবহাওয়ার কারণে বিভিন্ন এলাকায় বায়ুদূষণের মাত্রা কমবেশি হয়ে থাকে। এ পরিস্থিতিতে বাইরে বের হওয়ার আগে বাতাসের মান জেনে নেওয়া...
রাজধানীর কাঁঠালবাগান বাজার এলাকার একটি আবাসিক ভবনে গ্যাসের চুলা থেকে লাগা আগুনে দগ্ধ পাঁচজনের একজন গৃহবধূর মৃত্যু হয়েছে। তার নাম সাবা (২৭)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর