পদত্যাগ করেছেন মার্কিন সাইবার পরিচালক

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পিএম

যুক্তরাষ্ট্রে বিমান চলাচল, ব্যাংকিং খাত, বড় প্রযুক্তি সেবা ও জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট বিভিন্ন ব্যবস্থায় টানা কারিগরি বিপর্যয়ের মধ্যে পদ ছেড়েছেন দেশটির জাতীয় সাইবার পরিচালক শন কেয়ার্নক্রস। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ এ তথ্য জানিয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের প্রধান তথ্য কর্মকর্তা (সিআইও) কির্স্টেন ডেভিস।

পেশায় আইনজীবী শন কেয়ার্নক্রস ২০২৫ সালের আগস্ট থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাইবার নিরাপত্তাবিষয়ক নীতি ও কৌশল নির্ধারণে পরামর্শকের দায়িত্ব পালন করে আসছিলেন। তার বিদায়ের কারণ নিয়ে দুটি ভিন্ন তথ্য সামনে এসেছে। একদিকে বলা হচ্ছে, আগামী জানুয়ারিতে মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার আগেই নতুন পরিচালক নিয়োগ ও অনুমোদনের সুযোগ করে দিতে তিনি সরে দাঁড়াচ্ছেন । অন্যদিকে একাধিক সূত্রের বরাতে সিবিএস নিউজ জানিয়েছে, কেয়ার্নক্রসকে মূলত দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। চলতি মাসের শুরুতে হোয়াইট হাউসের চিফ অব স্টাফের দায়িত্ব নেওয়া স্টিফেন মিলার দীর্ঘদিন ধরেই তাকে সরাতে চাইছিলেন। মিলারের মতে, জাতীয় সাইবার পরিচালক হিসেবে প্রয়োজনীয় দক্ষতা কেয়ার্নক্রসের ছিল না।

গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্রজুড়ে একের পর এক বড় প্রযুক্তিগত বিপর্যয় দেখা দিয়েছে। এর মধ্যে মাইক্রোসফটের ইমেইল ও টিমস সেবা প্রায় ২৪ ঘণ্টা ব্যাহত হয়, ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) কারিগরি ত্রুটিতে দেশজুড়ে চার ঘণ্টার বেশি সময় উড়োজাহাজ উড্ডয়ন বন্ধ থাকে এবং জেপি মরগান চেজের মতো বড় ব্যাংকের লেনদেন বিলম্বিত হয়। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) গোপন অভ্যন্তরীণ নেটওয়ার্কও টানা তৃতীয় দিনের মতো অচল রয়েছে।

এক সপ্তাহের ব্যবধানে গুরুত্বপূর্ণ খাতগুলোতে ধারাবাহিক এ বিপর্যয় নিয়ে উদ্বেগ তৈরি হলেও এখন পর্যন্ত সাইবার হামলা বা কোনো বিদেশি শত্রুপক্ষের সংশ্লিষ্টতার প্রমাণ মেলেনি। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েইন মুলিন আইনপ্রণেতাদের জানিয়েছেন, তদন্তকারীরা ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র পাননি এবং এগুলো বিদেশি সাইবার হামলা নয়—এ বিষয়ে তিনি ৯৮ শতাংশ নিশ্চিত । তবে এত অল্প সময়ের মধ্যে এতগুলো বড় কারিগরি বিপর্যয় এর আগে কখনো দেখেননি বলেও স্বীকার করেন তিনি।

সূত্র: সিবিএস নিউজ

একাত্তর/কেএম
সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর সম্ভাব্য পাল্টা পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে সামরিক প্রস্তুতি জোরদার করেছে ইরাক।
যুক্তরাষ্ট্রের সাথে বৈঠককে ইরানি কর্তৃপক্ষ ইতিবাচক হিসেবে বর্ণনা করলেও, ওমানে অনুষ্ঠিত এই পরোক্ষ আলোচনা মার্কিন হামলার ক্রমবর্ধমান আশঙ্কা প্রশমিত করার মতো কোনো সুনির্দিষ্ট রূপরেখা দিতে পারেনি।
যুক্তরাষ্ট্রে সরকারের অচলাবস্থা আবারও রেকর্ডসংখ্যক দিন অতিক্রম করেছে। মঙ্গলবার দেশটির ইতিহাসে দীর্ঘতম শাটডাউনের ৩৫ দিন শেষে ৩৬তম দিনে প্রবেশ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদেও ঠিক...
মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যে একটি বিস্ফোরক কারখানায় এক ভয়াবহ বিস্ফোরণে ১৬ জন নিহত হয়েছে। তাদের মধ্যে দুই জনকে শনাক্ত করা হয়েছে যারা পূর্বে নিখোঁজ এবং মৃত বলে ধারণা করা হয়েছিলো।
২০২৫ সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনের যুদ্ধের পর প্রথমবারের মতো ভারত সফরে গেছেন পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের কোনো মন্ত্রী। দেশটির জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুসাদিক মালিক...
যানবাহনের ধোঁয়া, শিল্পকারখানার দূষণ, নির্মাণকাজের ধুলাবালু ও প্রতিকূল আবহাওয়ার কারণে বিভিন্ন এলাকায় বায়ুদূষণের মাত্রা কমবেশি হয়ে থাকে। এ পরিস্থিতিতে বাইরে বের হওয়ার আগে বাতাসের মান জেনে নেওয়া...
বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে গতকাল থেকে রাজধানী ঢাকায় একটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, যা যেন শীতের আগমনী বার্তা বয়ে আনছে। ঘন মেঘে ঢাকা আকাশ, বৃষ্টিতে ভেজা সড়ক আর শীতল...
রাজধানীর কাঁঠালবাগান বাজার এলাকার একটি আবাসিক ভবনে গ্যাসের চুলা থেকে লাগা আগুনে দগ্ধ পাঁচজনের একজন গৃহবধূর মৃত্যু হয়েছে। তার নাম সাবা (২৭)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর