কারফিউ শিথিলে স্বাভাবিক হচ্ছে জনজীবন 

আপডেট : ২৮ জুলাই ২০২৪, ০১:০৫ পিএম

কারফিউ শিথিলের সময় বাড়ানোর ফলে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন, সপ্তাহের প্রথম কার্যদিবসে রাজধানীতে দেখা দিয়েছে গাড়ির জট।

রোববার থেকে বাড়ানো হয়েছে কারফিউ শিথিলের। ঢাকাসহ আশেপাশের চার জেলায় এদিন থেকে আগামী তিনদিন ১১ ঘণ্টা করে কারফিউ শিথিল থাকবে। অর্থাৎ সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ।

ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে এই সময়সীমা কার্যকর থাকবে। এদিকে রোববার থেকে নতুন সময়সূচিতে শুরু হয়েছে সরকারি-বেসরকারি অফিস।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, তাদের (আন্দোলনকারী শিক্ষার্থী) প্রায় সব দাবি পূরণ হয়েছে। তাই এখন আন্দোলন প্রত্যাহার করা উচিত। না হলে পরবর্তীতে এসবের দায়দায়িত্ব আন্দোলনকারীরা এড়াতে পারবে না।

সরকারের ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত সরকারি-বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান খোলা থাকবে সকাল নয়টা থেকে তিনটা পর্যন্ত। আর ব্যাংক খোলা থাকবে সকাল দশটা থেকে দুপুর সাড়ে তিনটা পর্যন্ত।

এর আগে তিন দিনের সাধারণ ছুটি শেষে গত বুধবার থেকে সব সরকারি ও বেসরকারি অফিস বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলে।

এদিকে নতুন সূচিতে অফিস খোলার পরই সকাল থেকেই রাজধানীতে দেখা মিলেছে পুরোনো যানজট।

নাশকতা, হামলা, ভাঙচুর ও লুটপাটের কারণে বন্ধ রয়েছে জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেল। এদিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজা পুড়ে যাওয়ায় বন্ধ রয়েছে দ্রুতগতির এ সড়ক। ফলে চাপ বেড়েছে সড়কে।

জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। চলমান কারফিউয়ের সময়সীমা শিথিল করছে সরকার। এ অবস্থায় সরকারি-বেসরকারি অফিসের সময়ও বাড়ানো হয়েছে।

তবে অফিস-আদালত খুলে দেওয়া হলেও সারাদেশে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সরকার থেকে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি।

আরবি
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর