রায়েরবাগে বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত তিন

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পিএম

রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ বাসস্ট্যান্ডে বাসের ধাক্কায় অটোরিকশাচালক মাসুম মিয়া (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার তিন আরোহী আহত হয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক সকাল ৯টা ৩৫ মিনিটে অটোরিকশাচালক মাসুম মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হলেন মো. বশির (৩৩), কাতারগামী কাওসার হোসেন রুবেল (৩১) ও আলামিন (৩০)।

হাসপাতালে আহত বশিরকে নিয়ে আসা তার স্ত্রী জানান, বুধবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রুবেল ও আলামিনের কাতার যাওয়ার কথা ছিল। এ জন্য তারা দুজন সনিরআখড়ার রায়েরবাগ বাগানবাড়ি মসজিদের সামনে থেকে মূল সড়কে যাওয়ার উদ্দেশ্যে অটোরিকশায় ওঠেন। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় বিমানবন্দরে যাওয়ার কথা ছিল। তাদের সঙ্গে তার স্বামী বশিরও বিমানবন্দরে পৌঁছে দিতে যাচ্ছিলেন।

তিনি আরও জানান, অটোরিকশাটি রায়েরবাগ বাসস্ট্যান্ডে পৌঁছালে একটি বাস সেটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে অটোরিকশাটি ছিটকে পড়ে এবং সবাই আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করেন। পরে খবর পেয়ে স্বজনেরা তাদের হাসপাতালে নিয়ে আসেন।

আহত কাতারগামী রুবেল ও আলামিনের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায়। নিহত মাসুম মিয়া বরিশালের উজিরপুর উপজেলার মণ্ডপাশা গ্রামের হারুন হাওলাদারের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. সেলিম জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতরা জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন।

একাত্তর/কেআই
রাজধানীর গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় প্রাণ হারালেন দুই নারী। বুধবার বেলা সাড়ে ১০টার দিকে দারুসসালাম থানাধীন গাবতলী পর্বত সিনেমা হলের সামনের সড়কে রাস্তা পার হওয়ার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় বাস ও দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উল্টো পথে আসা বাসটি অটোরিকশা দুটিকে চাপা দিলে ঘটে এ দুর্ঘটনা।...
রাজধানীর যাত্রাবাড়ী এলাকার জনপথ মোড়ে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় আরিয়ান (২৭) নামে এক জুতা ব্যবসায়ী নিহত হয়েছেন। গুলিস্তানের ব্যবসায়ী ওই তরুণ নিজ কাজ শেষ করে রাতে বাসায় ফেরার পথেই এ দুর্ঘটনার শিকার...
রাজধানীর শ্যামলী এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই নারী প্রাণ হারিয়েছেন। শুক্রবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে মোহাম্মদপুর থানার আওতাধীন শ্যামলী মোড় ওভারব্রিজের নিচে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
প্রিয় ফুটবল ক্লাব কিংবা তারকা খেলোয়াড়ের প্রতি ভালোবাসা শুধু গ্যালারি বা সামাজিক যোগাযোগমাধ্যমেই সীমাবদ্ধ নেই। এবার তার বড় প্রভাব দেখা যাচ্ছে মানুষের ব্যক্তিগত ডিজিটাল নিরাপত্তাতেও। সাইবার নিরাপত্তা...
সারা দিনের অফিস, জ্যাম আর ব্যস্ততা শেষে ক্লান্ত শরীরে বাড়ি ফিরে রান্নাঘরে ঢোকার কথা ভাবলেই অনেকের মেজাজ বিগড়ে যায়। আর সেই কাজটি যদি হয় ভাত রান্না, তবে তো কথাই নেই! চুলায় চাল বসিয়ে একটু অন্য কাজে মন...
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ের ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে পাঁচটি নতুন, চারটি সংশোধিত এবং একটি প্রকল্পের...
সব হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে ধৈর্য ধরতে হবে এবং বিচার হলে সেই রায় মেনে নিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর