ছাত্রীদের জন্য আনা বাইসাইকেল চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পিএম

ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা নিজে চালিয়ে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বুধবার (২৫ নভেম্বর) সকালে সচিবালয়ে নিজের কার্যালয়ের নিচে কয়েক ধরনের বাইসাইকেল চালিয়ে সেগুলোর মান ও ব্যবহারিক দিক পরখ করেন তিনি।

শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীতে মেধাবী ছাত্রীদের মধ্যে বিতরণের জন্য কয়েক ধরনের বাইসাইকেল প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়। সরকারের উপহার হিসেবে নির্ধারিত এসব বাইসাইকেলের মান ও ব্যবহারিক দিক যাচাই করতেই তিনি সেগুলো চালিয়ে দেখেন।

এ উদ্যোগের আওতায় দেশের ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হবে। প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা একটি করে বাইসাইকেল পাবে।

মেয়েদের পড়াশোনায় উৎসাহ বাড়ানো এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একাত্তর/কেআই
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক চলছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়ার চূড়ান্ত অনুশীলন পরিদর্শন করেছেন।
দিনভর নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনসহ নানা কর্মসূচিতে ব্যস্ত সময় পার করার পরও, ক্লান্তি উপেক্ষা করে সন্ধ্যায় সচিবালয়ে দাপ্তরিক কাজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে। তিনি বলেন, বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাসে আজ একটি নতুন অধ্যায়ের সূচনা...
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে ভিসা দেওয়া নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক। তাঁর পাঁচ দিনের অস্ট্রেলিয়া সফর ঘিরে গভীর উদ্বেগ...
তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বোর্ড ঘোষিত ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকদের একাংশ। বুধবার (২৫ নভেম্বর)...
সেঞ্চুরিয়ন টেস্টে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে রানপাহাড় গড়ে ইনিংস ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। তৃতীয় দিনে খেলা শুরুর আগে ৭ উইকেটে ৪৯৪ রান তুলে ইনিংস ঘোষণা করে স্বাগতিকেরা। ফলে প্রথম ইনিংসে ৪০৩...
চাঁদপুরে পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ চাচা-ভাতিজাকে গ্রেপ্তার করা হয়েছে। মোবাইল ফোনের গ্যালারিতে পিস্তলের ছবি দেখে পুলিশের সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদের সূত্র ধরে তাদের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর