২৮ বলে সেঞ্চুরি হাঁকিয়ে সূর্যবংশীর বিশ্বরেকর্ড

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পিএম

মাত্র ১৫ বছর বয়স, অথচ ব্যাট হাতে যা করে দেখালেন বৈভব সূর্যবংশী, তা যেন ক্রিকেটের ইতিহাসে নতুন এক বিস্ময়ের জন্ম দিল। এশিয়া কাপ রাইজিং স্টার টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ভারত ‘এ’ দলের হয়ে খেলতে নেমে মাত্র ২৮ বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন এই বিস্ময়বালক।

তাও আবার ৫০ ওভারের লিস্ট ‘এ’ ক্রিকেটে- যেখানে দ্রুততম সেঞ্চুরির এতদিনের বিশ্বরেকর্ডটি ছিলো অস্ট্রেলিয়ার ফ্রেজার-ম্যাগার্কের দখলে। ২০২৩ সালে দ্য মার্শ কাপে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে ২৯ বলে সেঞ্চুরি করেছিলেন ম্যাগার্ক; এবার সেই রেকর্ড ভেঙে দিয়ে নতুন মাইলফলক গড়লেন বৈভব।

২৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই যেন ছড়ি ঘুরিয়েছেন বৈভব। মাত্র ১৬ বলেই ফিফটি ছুঁয়ে ফেলেন তিনি, আর সাত ওভার না পেরোতেই তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছে যান।

তার এই তাণ্ডবে সাত ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ১৩৮ রান, ক্রিজে বৈভবের সঙ্গী হিসেবে তখন ছিলেন রিঙ্কু সিং। সেমিফাইনালের টিকিট নিশ্চিত করার লড়াইয়ে এই ঝোড়ো শুরু ভারতকে যে দারুণ সুবিধাজনক অবস্থানে নিয়ে গেছে, তা বলাই বাহুল্য।

এর আগে টস বা ব্যাটিংয়ের শুরুতে আমিরাতের ইনিংস দাঁড়ায় ৫০ ওভারে ৮ উইকেটে ২৪৯ রানে। তাদের পক্ষে ১৪৪ বলে ধৈর্যশীল ১৩০ রানের এক লড়াকু ইনিংস খেলেন হরপ্রীত সিং ভাটিয়া।

ভারতের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন আরশাদ খান, চারটি উইকেট তুলে নিয়ে আমিরাতের রানের চাকায় লাগাম টানেন তিনি। তবে সব ছাপিয়ে দিনের আলো এখন শুধুই ১৫ বছরের বৈভবের ঝড়ো ব্যাটিং আর রেকর্ড ভাঙার উন্মাদনায়।

 

 

একাত্তর/এআরএস
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। সোমবার (২৩ নভেম্বর) ঘোষিত দলে একাধিক পরিবর্তন এনেছেন নির্বাচকরা। দলে ফিরেছেন লিটন...
এশিয়া কাপ রাইজিং স্টার্সের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। সোমবার (২৩ নভেম্বর) দোহায় বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি।
হোবার্টের বেলেরিভ ওভালে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯৭ রানে হারিয়েছে ইংল্যান্ড। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে সফরকারীরা। বুধবারের ম্যাচে...
বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ১৫৭ রানের লিড নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ১২৪.১ ওভার ব্যাট করে ৫৫৭ রানে অলআউট হয়েছে দলটি। অন্যদিকে, এক ইনিংসে সর্বোচ্চ আটটি ডিসমিসালের বিশ্বরেকর্ড গড়েছেন বাংলাদেশের...
আগামী জানুয়ারি মাসে খুলনা থেকে ঢাকায় নতুন একটি বিরতিহীন ট্রেন চালু হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য আলী আসগর লবী। 
রাষ্ট্রদূত পদ থেকে মেজর জেনারেল মো. জাহাংগীর আলমকে প্রত্যাহার করে বাংলাদেশ সেনাবাহিনীতে ফেরত পাঠানো হয়েছে। এ লক্ষ্যে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। 
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫৭টি মামলা দায়ের করা হয়।
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ১৪৫ জন রোগী। এ নিয়ে চলতি বছরের পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর