রামিসা হত্যা: নজিরবিহীন গতিতে বিচার, হতে পারে রায়ের তারিখ ঘোষণা

আপডেট : ০৪ জুন ২০২৬, ১২:১৫ পিএম

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১২টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়।

এদিন দুই পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে বহুল আলোচিত এই মামলার বিচারিক কার্যক্রম সমাপ্ত হবে। এরপর ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন আজই মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য করবেন বলে আদালত সূত্রে জানা গেছে।

দুপুরে মামলার শুনানির শুরুতেই রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু আদালতে তার যুক্তি উপস্থাপন শুরু করেন। তিনি আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করে বক্তব্য রাখছেন। রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হলে আদালত নিযুক্ত আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুসা কলিমূল্যাহ তার মক্কেলদের পক্ষে যুক্তি তুলে ধরবেন।

এর আগে বুধবার (৩ জুন) এই মামলার আসামিদের আত্মপক্ষ সমর্থন প্রক্রিয়া শেষ হয়। আত্মপক্ষ শুনানিতে মামলার প্রধান আসামি সোহেল রানা নিজের অপরাধ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করে। একই সঙ্গে সে নিজের শাস্তির পাশাপাশি ‘ডলার’ নামের আরেক ব্যক্তির নাম উল্লেখ করে তারও শাস্তি দাবি করে। তবে মামলার অপর আসামি এবং সোহেলের স্ত্রী স্বপ্না খাতুন নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেন।

শিশু রামিসা হত্যা মামলার বিচারিক প্রক্রিয়া নজিরবিহীন দ্রুত গতিতে সম্পন্ন হচ্ছে। গত সোমবার (১ জুন) দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়।

এর পরদিন মঙ্গলবার (২ জুন) মাত্র একদিনেই রামিসার বাবা, মা ও বোনসহ মামলার মোট ১৬ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ ও জেরা সম্পন্ন করেন আদালত। বুধবার আসামিদের আত্মপক্ষ সমর্থন শেষে আজ চতুর্থ দিনে মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। আজই রায় ঘোষণার দিন ঠিক হতে পারে। এর মাধ্যমে দ্রুততম সময়ে এই স্পর্শকাতর মামলার আইনি প্রক্রিয়া শেষ হতে পারে।

একাত্তর/এসি
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণার জন্য আগামী রোববার (৭ জুন) দিন ধার্য করেছে আদালত। এর মধ্য দিয়ে দেশের বিচার বিভাগের ইতিহাসে নজিরবিহীন দ্রুততম...
রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলায় ঘাতক সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে পুলিশ।...
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর বর্বরোচিত হত্যার ঘটনায় রোববারই আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আশা প্রকাশ করে বলেছেন,...
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনার তদন্ত প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। শনিবার (২৩ মে) মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ইউনিট থেকে...
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর