রামিসা ধর্ষণ-হত্যা মামলা: চার দিনে বিচার শেষ, রায় সাত জুন

আপডেট : ০৪ জুন ২০২৬, ০৭:৩২ পিএম

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণার জন্য আগামী রোববার (৭ জুন) দিন ধার্য করেছে আদালত। এর মধ্য দিয়ে দেশের বিচার বিভাগের ইতিহাসে নজিরবিহীন দ্রুততম সময়ে মাত্র চার কার্যদিবসের মধ্যে একটি স্পর্শকাতর হত্যা মামলার বিচারিক কার্যক্রম সম্পন্ন হলো।

বৃহস্পতিবার (৪ জুন) ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শুনানি শেষে রায় ঘোষণার এই দিন নির্ধারণ করেন।

এদিন ১১টার পর বিচারক এজলাসে উঠলে এই মামলার চূড়ান্ত যুক্তিতর্ক শুনানি শুরু হয়। এর আগে সকাল ৯টার দিকে মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে কঠোর নিরাপত্তায় কারাগার থেকে আদালতে আনা হয়। মামলাটিকে কেন্দ্র করে আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিলো।

যুক্তিতর্ক শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি। রায় ঘোষণাসহ পুরো প্রক্রিয়াটি শেষ হতে মাত্র পাঁচ কার্যদিবস সময় লাগছে, যা দেশের বিচার বিভাগের ইতিহাসে দ্রুততম বিচারের এক অনন্য দৃষ্টান্ত।

শুনানিতে রাষ্ট্রপক্ষ আরও জানায়, প্রধান আসামি সোহেল রানা নিজে স্বীকারোক্তি দিয়েছেন যে, তিনি নিয়মিত নেশা করেন। তবে ঘটনার দিন তিনি নেশাগ্রস্ত ছিলেন—এমন কোনো তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি। অর্থাৎ, ঘটনার দিন আসামি সুস্থ মস্তিষ্কেই অপরাধটি সংঘটিত করেছেন।

ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বলেন, এটি একটি দৃষ্টান্তমূলক বিচার প্রক্রিয়া হতে যাচ্ছে। যে ধরনের সাক্ষ্য-প্রমাণ ও আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, তার ভিত্তিতে এমন একটি রায় আসবে যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের অপরাধ করার সাহস না পায়।

অন্যদিকে, রাষ্ট্রীয় খরচে নিযুক্ত আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুসা কালিমুল্লাহ শুনানিতে মক্কেলের যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন জানান।

এর আগে গত বুধবার (৩ জুন) মামলার আত্মপক্ষ সমর্থন ও সাফাই সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। শুনানিতে প্রধান আসামি সোহেল রানা প্রথমে নিজেকে নির্দোষ দাবি করে মাফ চাইলেও একপর্যায়ে নিজের অপরাধ স্বীকার করে বলেন, ডলারকে ধরেন। আমি অপরাধ করেছি। তাকেও ধরেন। তবে তার স্ত্রী স্বপ্না খাতুন নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেন।

যুক্তিতর্ক উপস্থাপনের সময় রাষ্ট্রপক্ষ আদালতের কাছে দাবি করে, মূল জবানবন্দিতে সোহেল অন্য কারও নাম নেয়নি। পরবর্তীতে জেলে যাওয়ার পর অন্য কোনো প্রিজনার বা কয়েদির পরামর্শ নিয়ে বিচার প্রক্রিয়া বিলম্বিত কিংবা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে সে এই ‘ডলার’ নামের অবতারণা করেছে।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু বলেন, সোহেল রানার ১৬৪ ধারার জবানবন্দি কিংবা তদন্তের নথিতে এ নামের কোনো উল্লেখ ছিল না। শেষ পর্যায়ে এসে এ ধরনের নাম উল্লেখ মূলত বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা।

গত ১৯ মে পল্লবীর মিরপুর-১১ এলাকার একটি বাসা থেকে শিশু রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন তার বাবা আব্দুল হান্নান মোল্লা বাদি হয়ে পল্লবী থানায় মামলা করেন। এরপর নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে প্রধান আসামি সোহেল রানা ও পরে তার স্ত্রী স্বপ্নাকে গ্রেপ্তার করা হয়।

ডিএনএ রিপোর্ট, ময়নাতদন্ত প্রতিবেদন ও ফরেনসিক আলামতের ভিত্তিতে তদন্ত শেষে মাত্র পাঁচ দিনের মাথায় গত ২৪ মে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। গত এক জুন অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার শুরুর পর মাত্র চার দিনে সাক্ষ্যগ্রহণ, জেরা ও যুক্তিতর্ক শেষ হলো।

একাত্তর/এসি
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১২টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই যুক্তিতর্ক...
রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলায় ঘাতক সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে পুলিশ।...
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর বর্বরোচিত হত্যার ঘটনায় রোববারই আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আশা প্রকাশ করে বলেছেন,...
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনার তদন্ত প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। শনিবার (২৩ মে) মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ইউনিট থেকে...
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর