শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

আপডেট : ১৪ জুন ২০২৬, ০১:২৩ পিএম

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 

রোববার (১৪ জুন) ট্রাইব্যুনালের পক্ষ থেকে এই পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়।

এর আগে, গত ৯ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই মামলার সংক্ষিপ্ত রায় ঘোষণা করেছিলো। পূর্ণাঙ্গ রায়ে মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন আইনি দিক, ট্রাইব্যুনালের এখতিয়ার, আন্তর্জাতিক আইন, সাক্ষ্যপ্রমাণের মূল্যায়ন এবং বিচারপ্রক্রিয়ার ন্যায়সঙ্গতা নিয়ে বিস্তৃত ও বিশদ আলোচনা করেছে আদালত।

পূর্ণাঙ্গ রায়ের পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল উল্লেখ করেছে, ২০২৪ সালের জুলাই-আগস্টজুড়ে দেশব্যাপী সংঘটিত মানবতাবিরোধী অপরাধের প্রথম ধাপ বা সূচনা ছিল আবু সাঈদের এই নৃশংস হত্যাকাণ্ড। নিরস্ত্র অবস্থায় বুক পেতে দেওয়া একজন শিক্ষার্থীর ওপর পুলিশের গুলিবর্ষণ ও হত্যাযজ্ঞের আইনি ও আন্তর্জাতিক প্রেক্ষাপট রায়ে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।

মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. হাসিবুর রশীদসহ মোট ৩০ জনকে আসামি করা হয়েছিলো। গত ৯ এপ্রিল ঘোষিত রায়ে ঘটনার দিন সরাসরি গুলিবর্ষণের দায়ে পুলিশের এএসআই আমির হোসেন এবং কনস্টেবল সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ডের আদেশ দেয় ট্রাইব্যুনাল। মামলার বাকি আসামিদের অপরাধের মাত্রা অনুযায়ী যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে সশ্রম ও বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

জুলাই গণ-অভ্যুত্থানের পর গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটিই ছিলো প্রথম কোনো মামলার রায়। রংপুরসহ সারাদেশে আলোড়ন সৃষ্টি করা এই মামলার বিচারপ্রক্রিয়া এবং রায়ের আন্তর্জাতিক মানদণ্ড নিয়ে পূর্ণাঙ্গ রায়ে আইনি ব্যাখ্যা দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর এখন কারাদণ্ড পাওয়া আসামিদের সাজা কার্যকরের আইনি প্রক্রিয়া পরবর্তী ধাপে গড়াবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

একাত্তর/এসি
ঢাকার পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি সোহেল ও স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। রোববার (১৪ জুন) হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এই আপিল গ্রহণ করেন।...
আইনিভাবে বিচ্ছেদের আগেই নতুন করে বিয়ে করার অভিযোগে দায়ের করা আলোচিত মামলা থেকে খালাস পেয়েছেন ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি। 
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামি পক্ষে ঢাকা আইনজীবী সমিতির কোনো আইনজীবী মামলা পরিচালনা করবেন না। 
রাজধানীর রামপুরার বনশ্রী এলাকার একটি হিফজ মাদ্রাসার ১০ বছর বয়সী এক শিক্ষার্থীকে বলাৎকারসহ আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে অভিযুক্ত মাদ্রাসাছাত্র মো. শিহাব হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের...
চলতি বছরের শুরুতে অ্যান্টার্কটিকা (কুমেরু) অভিযান সফলভাবে সম্পন্ন করার পর, এবার উত্তর মেরুর ‘হাই আর্কটিক’ বা সুমেরু অঞ্চলে নতুন এক রোমাঞ্চকর অভিযানে নেমেছেন বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর আবু মোহাম্মদ...
দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের (বোর্ড অব ডিরেক্টরস) সব সদস্যের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রাথমিক শিক্ষা বিস্তারের জন্য বর্তমানে পাঁচটি প্রকল্প চলমান রয়েছে। পাশাপাশি পিইডিপি-৫সহ আরও...
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) সরকারকে সহযোগিতা করবে বলে জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা (উপ-পরিচালক) মো. আকতারুল ইসলাম।  
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর