কাতারের কাছে হোঁচট খেয়ে নিজেকেই দুষছেন সুইস কোচ

আপডেট : ১৪ জুন ২০২৬, ০৫:২৬ এএম

সান ফ্রান্সিসকো বে এরিয়ার তীব্র দাবদাহে নিশ্চিত জয় পকেটে পুরে ফুরফুরে মেজাজে মাঠ ছাড়ার প্রহর গুনছিল সুইজারল্যান্ড। কিন্তু অন্তিম মুহূর্তে কাতারের এক ‘টর্নেডো’ হেডে সব হিসাব-নিকাশ ওলটপালট হয়ে গেছে। ফিফা বিশ্বকাপে বি ‘গ্রুপ বি’-এর ম্যাচে পুচকে কাতারের সাথে ১-১ গোলে ড্র করে কার্যত মাঠেই জ্ঞান হারানোর দশা সুইসদের।

পুরো ম্যাচ দাপটের সাথে খেলে, বল পজিশন নিজেদের পায়ে রেখেও শেষ মুহূর্তের এক মারাত্মক ভুলে ম্যাচ হাতছাড়া হওয়ায় চরম হতাশ সুইজারল্যান্ডের মাস্টারমাইন্ড মুরাত ইয়াকিন। ম্যাচ শেষে ক্ষোভে-দুঃখে তিনি সাংবাদিকদের সামনে অকপটে স্বীকার করেছেন, আমরা এক পয়েন্ট পাইনি, বরং জেতা ম্যাচ থেকে পরিষ্কার দুই পয়েন্ট হারিয়ে এসেছি!

সুইস কোচ তাঁর দলের আক্রমণাত্মক ফুটবল নিয়ে সন্তুষ্ট হলেও ফিনিশিংয়ের চরম ব্যর্থতা নিয়ে ক্ষোভ লুকাতে পারেননি। তিনি বলেন, আমাদের পরিকল্পনা ছিল শুরু থেকেই আধিপত্য বিস্তার করে আক্রমণাত্মক খেলা। আমরা বেশ কিছু দুর্দান্ত সুযোগ তৈরি করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত ফরোয়ার্ডরা গোল করার ক্ষেত্রে দক্ষ বা কার্যকর হতে পারেনি। ম্যাচের শেষ দিকে আমরা হয়তো যথেষ্ট চতুরতা বা নিখুঁত ফুটবল দেখাতে ব্যর্থ হয়েছি।

খেলার অতিরিক্ত সময়ে কাতারের বোয়ালেম খুখির সমতাসূচক গোলটি এড়ানো সম্ভব ছিল বলে আখ্যা দিয়েছেন ইয়াকিন। তিনি মনে করেন, যখন ম্যাচ শেষ হতে আর মাত্র কয়েক মিনিট বাকি, তখন বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে সময় পার করার পরিপক্বতা দেখানো উচিত ছিল সুইস ফুটবলারদের।

বেশ আক্ষেপের সুরে কোচ বলেন, ওই মুহূর্তে বলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রতিপক্ষকে গোল করার সুযোগ করে দেওয়াটা একেবারেই অপ্রয়োজনীয় এবং বোকামি ছিল। এই ড্র সত্যিই অনেক বেশি কষ্ট দিচ্ছে। এখন আমাদের আবার নতুন করে পরিকল্পনা করতে হবে, নিজেদের ভুলগুলো খতিয়ে দেখতে হবে এবং পরের ম্যাচে আরও শক্তিশালী হয়ে ফিরতে হবে।

ম্যাচের শেষ দিকে সুইজারল্যান্ডের কিছু খেলোয়াড় পরিবর্তন নিয়ে ফুটবল মহলে ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়েছে। বদলি খেলোয়াড়রা মাঠে নামার পরই মূলত সুইজারল্যান্ড মাঝমাঠের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তবে দলের ফুটবলারদের ওপর দোষ চাপাতে নারাজ ইয়াকিন।

ড্যামেজ কন্ট্রোল করতে গিয়ে তিনি বলেন, যখন নতুন কাউকে মাঠে নামানো হয়, তখন আশা থাকে তারা দলের শক্তি বাড়াবে এবং আধিপত্য ধরে রাখবে। কিন্তু আজ যা হয়েছে তার জন্য বদলি খেলোয়াড়দের কোনো দোষ নেই। আমরা একটা দল, একটা ইউনিট। যদি ভুল হয়ে থাকে, তবে হয়তো আমার নিজের এবং আমার নেওয়া সিদ্ধান্তের দিকেই নজর দেওয়া উচিত।

কানাডা বিশ্বকাপের এই ম্যাচে দুপুরের কড়া রোদ আর শুকনো পিচ বল নিয়ন্ত্রণের ক্ষেত্রে দুই দলের খেলোয়াড়দেরই বেশ ভুগিয়েছে। এমনকি ফিফার পক্ষ থেকে কুলিং ব্রেকের ব্যবস্থাও করতে হয়েছিল। তবে হাই-প্রেসিং ও ঝুঁকিপূর্ণ ফুটবল খেলা ইয়াকিন গরমের দোহাই দিতে নারাজ।

তিনি বলেন, পরিস্থিতি দুই দলের জন্যই এক ছিল। আমরাই আজ ম্যাচজুড়ে সুযোগ তৈরি করেছি, কিন্তু দ্বিতীয় গোলটি করার জন্য যে তাড়না বা জেদ দরকার ছিল, আজ হয়তো তারই অভাব ছিল। একই সাথে দলের অধিনায়ক গ্রানিত জাকার পারফরম্যান্সের ঢাল হয়ে দাঁড়িয়ে ইয়াকিন তাঁকে একজন ‘আসল নেতা’ এবং দলের ‘মূল চালিকাশক্তি’ বলে অবিহিত করেন।

এআরএস
বিশ্বকাপে নিজেদের ‘হেক্সা’ বা ষষ্ঠ ট্রফি জয়ের মিশন শুরু করতেই আফ্রিকান সিংহ মরক্কোর সামনে বড়সড় ধাক্কা খেল কার্লো আনচেলত্তির ব্রাজিল। ‘গ্রুপ সি’-এর বহুল প্রতিক্ষিত এই হাই-ভোল্টেজ ম্যাচে মরক্কোর সাথে...
বিশ্বকাপে ‘গ্রুপ এফ’-এর উদ্বোধনী ম্যাচে সোমবার সকালে মেক্সিকোর এস্তাদিও মন্তেরিতে মুখোমুখি হচ্ছে তিউনিসিয়া ও সুইডেন। আর মাঠের লড়াই শুরু হওয়ার আগেই সুইডিশ শিবিরকে কড়া হুঁশিয়ারি দিয়ে রেখেছেন...
বিশ্বকাপের ঢোল বাজতেই ভারতের ফুটবল-পাগল রাজ্য কেরালায় উন্মাদনার পারদ চড়চড় করে তুঙ্গে উঠেছে। তবে এবার কেরালাবাসী যা করে দেখাল, তা দেখে স্বয়ং লাতিন আমেরিকার ফুটবল ভক্তদেরও চোখ ছানাবড়া হতে বাধ্য!...
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলার আগেই এক চরম বিব্রতকর ও কেলেঙ্কারিতে পড়েছে ইংল্যান্ড ফুটবল দল। ফ্লোরিডার প্রি-ট্রেনিং বেস থেকে কানসাস সিটিতে নিজেদের স্থায়ী বিশ্বকাপ বেস ক্যাম্পে যাওয়ার পথে...

লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর