ইইউর ১৯ প্রস্তাব, স্থানীয় নির্বাচন আরও অংশগ্রহণমূলকের আশা ইসির

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ১১:৫০ এএম

জাতীয় এবং স্থানীয় নির্বাচনের প্রেক্ষাপট এক না হলেও আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিগত জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় নির্বাচন কমিশন (ইসি)। ভোটকেন্দ্র স্থাপন থেকে শুরু করে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সেই আলোকেই সাজানো হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) সানাউল্লাহ।

বুধবার (৮ জুলাই) সকালে রাজধানীর একটি হোটেলে নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত বিভিন্ন সুপারিশ, সংস্কারের অগ্রাধিকার এবং তা বাস্তবায়নের বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বিদেশি বিভিন্ন সংস্থার সংলাপ অনুষ্ঠিত হয়। ওই সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অবজারভেশন মিশনের সুনির্দিষ্ট ১৯টি প্রস্তাবনার কথা উল্লেখ করে ইসি সানাউল্লাহ বলেন, ইউরোপীয় ইউনিয়নের পরামর্শগুলোকে নির্বাচন কমিশন অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। সামনের দিনগুলোতে ইইউর সঙ্গে এই বিষয়গুলো সমন্বয় করা হবে।

তিনি আরও জানান, ইতিমধ্যে স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা সংশোধনের কাজ চলছে। ইসির নিজস্ব দক্ষতা এবং পর্যবেক্ষকদের প্রস্তাবিত বিষয়গুলো ভালোভাবে আমলে নিলে সামনের দিনগুলোতে দেশের নির্বাচন ব্যবস্থায় ভালো কিছু করা সম্ভব।

ইসি সানাউল্লাহ বলেন, জাতীয় এবং স্থানীয় নির্বাচন কিন্তু এক নয়। তবে জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা আমলে নিয়ে আমরা স্থানীয় নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন থেকে শুরু করে সার্বিক প্রস্তুতি নিচ্ছি। ইইউ যে সুনির্দিষ্ট ১৯টি প্রস্তাবনা দিয়েছে, তা আমাদের আগামী দিনের পথচলায় পাথেয় হবে।

সংলাপে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার উন্নয়নে আগামীতেও সম্পৃক্ত থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন। বিশেষ করে নারী, সংখ্যালঘু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে কীভাবে আরও বেশি নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত করা যায়, তা নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে ইসি নিরলসভাবে কাজ করছে। সামনের দিনগুলোতে নির্বাচনকে আরও বেশি অংশগ্রহণমূলক করার প্রত্যাশা রয়েছে কমিশনের। অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে যে বিষয়বস্তু উঠে আসবে, সেই অনুযায়ী মাঠ পর্যায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

একাত্তর/এসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষকদের যাচাই-বাছাই করে নিয়োগ দেওয়া হয়নি বলে জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) কেন্দ্রীয় সম্পাদক ও প্রধান নির্বাহী ড. বদিউল আলম মজুমদার। নির্বাচন কমিশনের...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেক প্রার্থীর ক্ষেত্রে নির্বাচন কমিশনের (ইসি) নমনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার।
দেশে এর আগে যে দুটি গণভোট হয়েছিলো তা আইনের মাধ্যমেই হয়েছিলো উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, এবারের গণভোট কীভাবে হবে তা নিয়ে আইন জারির পর সিদ্ধান্ত নেওয়া হবে।
বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিইসিওএ) আহবায়ক মোহাম্মদ মনির হোসেন বলেছেন, আমরা চাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় রিটার্নিং অফিসারের দায়িত্ব আমদের দেওয়া হোক। আশা করি নির্বাচন...
বর্তমান বিশ্বের নিরাপত্তা চ্যালেঞ্জসমূহ দিন দিন অত্যন্ত জটিল রূপ ধারণ করছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রযুক্তির দ্রুত বিকাশ এবং অপরাধী চক্রগুলোর আন্তঃদেশীয় নেটওয়ার্কের...
দক্ষিণ আফ্রিকায় আলাদা দুটি ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পাঁচ বছর বয়সী এক শিশুও আহত হয়েছে।
টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী রোববার (১২ জুলাই) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
আমরা যদি আমাদের প্রাইমারি এবং সেকেন্ডারি শিক্ষকদেরকে সঠিকভাবে ট্রেনিং দিতে না পারি, শুধু ট্রেনিং নয়, ট্রেনিংয়ের সাথে তাদের সম্মানী যদি বৃদ্ধি করতে না পারি, তাহলে আমরা তাদের কাছ থেকে ভালো কিছু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর