সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব চায় বিইসিওএ

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:২১ পিএম

বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিইসিওএ) আহবায়ক মোহাম্মদ মনির হোসেন বলেছেন, আমরা চাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় রিটার্নিং অফিসারের দায়িত্ব আমদের দেওয়া হোক। আশা করি নির্বাচন কমিশন (ইসি) এ বিষয়ে কাজ করবে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে প্রথমবারের মতো ‘নির্বাচন কর্মকর্তা’ সম্মেলন তিনি এই কথা বলেন। 

এই সম্মেলনের আয়োজক বিইসিওএ। ইসির নিজস্ব কর্মকর্তাদের জন্য ‘ইলেকশন কমিশন সার্ভিস’ চালুর বিষয়ে আইন সংশোধনে সরকারের সম্মতি পাওয়ার পর এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনসহ চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিব উপস্থিত আছেন।

ইসি সচিবালয়, ১০টি আঞ্চলিক ও জেলা অফিস, পাঁচ শতাধিক থানা/উপজেলা নির্বাচন অফিসে প্রায় পাঁচ হাজারের বেশি এবং এনআইডি উইংয়ে সহস্রাধিক লোকবল কর্মরত আছে। এদের মধ্যে প্রথম শ্রেণির কর্মকর্তা রয়েছেন আট শতাধিক। সেই আট শতাধিক কর্মকর্তা এই সম্মেলনে অংশ নিচ্ছেন বলেও জানান মনির হোসেন।

মনির হোসেন জানান, সংসদ নির্বাচনকে সামনে রেখে এআই জেনারেটেড মিস ইনফরমেশন,  ডিস ইনফরমেশন প্রতিরোধ করতে সারাদেশের উপজেলা ও জেলার নির্বাচন কর্মকর্তারা কাজ করবেন। যে কোনো মূল্যে অবাধ, সুষ্ঠু  ও নিরপেক্ষ নির্বাচন কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বলেন, আমরা একটি ভালো নির্বাচন চাই। প্রত্যেক ভোটার যাতে ভোট দিতে পারে। সেই সঙ্গে কমিশনের প্রতি আস্থা ফিরিয়ে আনা জরুরি বলেও মনে করেন তিনি।

মনির হোসেন জানান, অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথমবারের মতো নির্বাচন কর্মকর্তা সম্মেলন হচ্ছে। এতে সারাদেশের আট শতাধিক প্রথম শ্রেণির নিজস্ব কর্মকর্তা অংশ নিচ্ছেন। সম্মেলনে নিজেদের কথা যেমন উপস্থাপন করা হবে, তেমনি আসন্ন নির্বাচনকে সামনে রেখে সবাই ইসির দিকনির্দেশনাও পাবেন।

একাত্তর/এসি
সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করায় নির্বাচন কমিশনসহ (ইসি) এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। একই সঙ্গে আসন্ন...
জাতীয় এবং স্থানীয় নির্বাচনের প্রেক্ষাপট এক না হলেও আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিগত জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় নির্বাচন কমিশন (ইসি)। ভোটকেন্দ্র স্থাপন থেকে শুরু করে নির্বাচনের...
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলো থেকে নারী প্রতিনিধি কম থাকার কারণ জানতে চেয়েছে জাতিসংঘের (ইউএন) একটি নারী প্রতিনিধিদল।
বাংলাদেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দল। 
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর