আইনের পর সিদ্ধান্ত কীভাবে গণভোট: সিইসি

আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ০৭:৩৩ পিএম

দেশে এর আগে যে দুটি গণভোট হয়েছিলো তা আইনের মাধ্যমেই হয়েছিলো উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, এবারের গণভোট কীভাবে হবে তা নিয়ে আইন জারির পর সিদ্ধান্ত নেওয়া হবে।

বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে তিনি এ কথা বলেন। 

সিইসি বলেন, গণভোটের কথা আসছে। কিন্তু কীভাবে গণভোট করবো না করবো, তা নিয়ে তো আমাকে আগে আইনটা করতে হবে।

সিইসি বলেন, জিয়াউর রহমান ও হুসেইন মুহাম্মদ এরশাদ গণভোট করেছিলেন মার্শাল প্রিপারেশনের আন্ডারে। বিচারপতি সাহাবুদ্দীন আহমদ একটা আইন করে করেছিলেন। গণভোট কীভাবে হবে, এ বিষয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ আমাকে জিজ্ঞাসা করছেন। অনেকে এ নিয়ে অনেক প্রশ্ন উত্থাপন করেছেন। আইনটা হওয়ার পর এসব প্রশ্নের উত্তর দিতে পারবো।

সিইসি বলেন, গণভোট কীভাবে এ বিষয়ে জনতে চাওয়া হয়েছে। ১৯৯১ সালের গণভোটের আইনটা আপনাদের মনে আছে। এখন গণভোটের জন্য আইনটা তো আগে হতে হবে। আইন হলে সেই আলোকে আমরা কাজ করতে পারবো।

একাত্তর/এসি
সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করায় নির্বাচন কমিশনসহ (ইসি) এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। একই সঙ্গে আসন্ন...
জাতীয় এবং স্থানীয় নির্বাচনের প্রেক্ষাপট এক না হলেও আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিগত জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় নির্বাচন কমিশন (ইসি)। ভোটকেন্দ্র স্থাপন থেকে শুরু করে নির্বাচনের...
ঢাকায় জীবন-জীবিকা, ওদিকে রাত পোহালেই ভোট, তাই শেষ মুহূর্তে দক্ষিণাঞ্চলের মানুষের এই যাত্রা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষকদের যাচাই-বাছাই করে নিয়োগ দেওয়া হয়নি বলে জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) কেন্দ্রীয় সম্পাদক ও প্রধান নির্বাহী ড. বদিউল আলম মজুমদার। নির্বাচন কমিশনের...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর