সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা সম্পন্ন

আপডেট : ১২ জুলাই ২০২৬, ০৬:২৬ পিএম

জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। 

রোববার (১২ জুলাই) বাদ আসর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম), স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনিসহ সংসদ সদস্যরা।

এছাড়াও মন্ত্রী পরিষদের সদস্যরা, সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। 

জানাজা পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে সরকারি দলের পক্ষ থেকে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিরোধী দলের পক্ষ থেকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বক্তব্য রাখেন। তারা ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন। 

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) তার বক্তব্যে বলেন, তিনি এমন একজন মানুষ ছিলেন যাকে নিয়ে কারো অভিযোগ ছিলো না। জানাজা শেষে সংসদ ভবন অঙ্গনে ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারকে দাফন করা হবে।

মরহুমের ছেলে সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হেলিকপ্টার চলাচলে বিধি নিষেধ থাকায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এর মরদেহ তার নিজ এলাকা পঞ্চগড়ে নেয়া সম্ভব হচ্ছে না। এজন্য পরিবারের পক্ষ এলাকাবাসীর কাছে আন্তরিক দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করা হচ্ছে। 

এর আগে রোববার ভোর সোয়া চারটার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি স্ত্রী নূর আখতার, কন্যা নিলুফার জমির এবং দুই পুত্র নওশাদ জমির ও নওফেল জমিরসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আরবিএস
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের দুই দফা জানাজার পর জাতীয় সংসদ চত্বরে দাফন সম্পন্ন হয়েছে। 
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের পাঁচবারের সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট হারুন-অর-রশিদ মারা গেছেন। 
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও মুন্সিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন হয়েছে। রোববার (১৭ মে) সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায়...
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, দেশের টেলিযোগাযোগ বাজারে সুস্থ প্রতিযোগিতা বজায় রাখতে টেলিটককে সরকারি মালিকানাতেই রাখা হবে।
মোবাইল কোর্ট আইন ও সংশ্লিষ্ট বিধানসমূহের আওতায় পরিচালিত মামলার সাজার আপিল, রিভিশন ও রেফারেন্স দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামীকাল সোমবার (১৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পূর্বনির্ধারিত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। 
সরকার গঠনের পর প্রথমবারের মতো সোমবার (১৩ জুলাই) বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর