মিজানুর রহমানের জানাজায় প্রধানমন্ত্রীসহ জ্যেষ্ঠ নেতাদের শ্রদ্ধা

আপডেট : ১৭ মে ২০২৬, ০১:১০ পিএম

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও মুন্সিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন হয়েছে। রোববার (১৭ মে) সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের জ্যেষ্ঠ মন্ত্রী ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

রাজনৈতিক ও ব্যবসায়ী ব্যক্তিত্ব মিজানুর রহমান সিনহা ৮৩ বছর বয়সে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন।

সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জানাজা নামাজে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্পিকার হাফিজ উদ্দিন আহমেদসহ জ্যেষ্ঠ নেতৃবৃন্দ। জানাজা নামাজ পরিচালনা করেন সংসদ সচিবালয়ের খতিব।

জানাজার আনুষ্ঠানিকতা শুরুর আগে মরহুম মিজানুর রহমান সিনহার জীবনবৃত্তান্ত পাঠ করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এরপর তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরা তার স্মৃতিচারণ করে বক্তব্য দেন।

স্মৃতিচারণ করতে গিয়ে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মিজানুর রহমানের মৃত্যুতে আমরা একজন জনদরদি, রাজনৈতিক নেতা ও শিল্পপতিকে হারালাম। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পাশে সব সময় ছিলেন।

জানাজা নামাজ শেষে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। মিজানুর রহমান সিনহার কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর একে একে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও চিফ হুইপ নূরুল ইসলাম পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তার প্রতি গভীর শ্রদ্ধা জানান।

একাত্তর/এসি
প্রধানমন্ত্রী তারেক রহমান তার নিজের এক সময়ের শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শন করেছেন। সেখানে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় দেশকে...
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন। এ সময় তিনি পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং পথচারীদের স্বাচ্ছন্দ্যে চলাচল...
চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম ছালেহ (সালেহ শিবলী)।
ঢাকা মহানগরের যানজট নিরসনে নির্মাণাধীন অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের (ইনার সার্কুলার রিং রোড) কাজ দ্রুত শেষ করতে গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর