শাহজালালে গাড়ি ফেলে পালালেন চালক, ভেতরে ১৫৫ ভরি স্বর্ণ

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০৩:১৭ পিএম

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকা থেকে গাড়ি ভর্তি ১৪টি স্বর্ণের বার এবং ১২টি স্বর্ণের পাত উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। উদ্ধার করা এই এক হাজার ৮১২ গ্রাম (প্রায় ১৫৫.৩৫ ভরি) স্বর্ণের আনুমানিক বাজারমূল্য তিন কোটি ৭২ লাখ ৭২ হাজার ৮৯২ টাকা।

ঘটনার সময় কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে গাড়ির চালক মো. শামীম মিয়া গাড়ি ফেলে পালিয়ে যান।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা যায়, সোমবার গোপন খবরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এয়ারফ্রেইট সার্কেলের একটি দল বিমানবন্দর গোলচত্বর এলাকায় অবস্থান নেয়। সেখানে একটি সন্দেহভাজন গাড়িকে থামার সঙ্কেত দেওয়া হলে চালক শামীম মিয়া গাড়িটি ফেলে দ্রুত চম্পট দেন। পরে ঘটনাস্থলে উপস্থিত অন্য গোয়েন্দা সংস্থার সহায়তায় গাড়িটি তল্লাশি করা হয়।

গাড়ির ভেতর প্রাথমিক তল্লাশিতে ১৪টি স্বর্ণের বার ও ১২টি স্বর্ণের পাত উদ্ধার করা হয়। পরে বিস্তারিত অনুসন্ধানে গাড়িটি থেকে একটি নতুন আইফোন ১৭ প্রো, দুটি ব্যবহৃত মোবাইল ফোন, একটি ব্যবহৃত ল্যাপটপ, এক লাখ সাত হাজার ৫৮৫ টাকা, বিভিন্ন ব্যাংকের আটটি ডেবিট ও ক্রেডিট কার্ড, দুটি ড্রাইভিং লাইসেন্স এবং একটি জাতীয় পরিচয়পত্রসহ অন্য আনুষঙ্গিক জিনিসপত্র জব্দ করা হয়।

আটক করা সব মালামাল এয়ারপোর্টের কাস্টমস হলে এনে নিয়ম অনুযায়ী ইনভেন্ট্রি সম্পন্ন করা হয়। কাস্টমস হাউস, ঢাকার স্বর্ণ পরীক্ষা করার যন্ত্রে পরীক্ষা করে উদ্ধার করা স্বর্ণ ২৪ ক্যারেটের বলে নিশ্চিত হওয়া গেছে।

এ ঘটনায় জড়িত চালক শামীম মিয়াসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

একাত্তর/এসি
দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট থেকে ১৬০টি স্বর্ণের বার উদ্ধার করেছে গোয়েন্দা সংস্থা। 
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাত কোটি টাকার স্বর্ণসহ চার যাত্রীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও ঢাকা কাস্টমস। জব্দ করা স্বর্ণগুলোর মধ্যে রয়েছে- পেস্ট ফর্মের গোল্ড, গোল্ড...
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এক হাজার ১৫৫ শিশু।
এসএসসি পরীক্ষায় শতভাগ পাসসহ শতভাগ জিপিএ-৫ পেয়ে আবারও দেশসেরা সাফল্য অর্জন করেছে নরসিংদীর ‘নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস’। চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৩৮২ জন শিক্ষার্থী পরীক্ষায়...
হবিগঞ্জে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে পিকআপ ভ্যানের চালকসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
ভারতে অবস্থানরত দণ্ডিত আসামি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত ফেরত পাঠানোর তাগিদ দেওয়া হয়েছে। পাশাপাশি রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে আর হেয় প্রতিপন্ন না করার বিষয়ে আশ্বস্ত হয়েছে ঢাকা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর