দেশে ফিরলেন লিবিয়ায় আটকে পড়া ১৭৪ বাংলাদেশি

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০২:৫০ পিএম

ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে ইউরোপ যাত্রার স্বপ্ন ভঙ্গ হওয়ার পর লিবিয়ায় আটকে পড়া আরও ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে পাঁচটায় বুরাক এয়ারের একটি বিশেষ চাটার্ড ফ্লাইটে তাদের রাজধানী ত্রিপোলি থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরিয়ে আনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) যৌথ উদ্যোগে তাদের এই স্বেচ্ছায় প্রত্যাবাসনের ব্যবস্থা করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রত্যাবাসন করা এসব নাগরিকের অধিকাংশই ইউরোপে উন্নত জীবনের আশায় মানবপাচারকারীদের প্ররোচনায় পড়ে অবৈধভাবে লিবিয়ায় অনুপ্রবেশ করেছিলেন। তাদের অনেকেই সে দেশে অপহরণ ও চরম শারীরিক নির্যাতনের শিকার হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

সকালে বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট অপরাপর মন্ত্রণালয় এবং আইওএম-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা ফেরত আসা নাগরিকদের অভ্যর্থনা জানান। ফেরত আসা ব্যক্তিরা যেন নিজেদের এই দুর্বিষহ ও ভয়াবহ অভিজ্ঞতার কথা অন্য সবার সঙ্গে শেয়ার করে মানবপাচারের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে পারেন, সেজন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের আহবান জানানো হয়।

এদিকে ফেরত আসা প্রতিটি নাগরিককে পথখরচা, খাদ্যসামগ্রী প্রদান, প্রাথমিক চিকিৎসাসেবা এবং প্রয়োজনভেদে অস্থায়ী বাসস্থানের সুবিধা দিয়েছে আইওএম।

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে এখনও আটকে থাকা অবশিষ্ট বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস ও আইওএম যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছে বলেও নিশ্চিত করা হয়েছে।

একাত্তর/এসি
লিবিয়ার বিভিন্ন আটককেন্দ্রে থাকা আরও ১৭১ জন বাংলাদেশি স্বেচ্ছায় দেশে ফিরেছেন। বাংলাদেশ সরকার, লিবিয়া কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) যৌথ উদ্যোগে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।
লিবিয়া সরকারের দ্বিতীয় চার্টার ফ্লাইটে দেশে ফিরছেন ৩০৯ বাংলাদেশি। প্রত্যেকের মুখেই ছিলো তিক্ত অভিজ্ঞতার বর্ণনা। তাদের অভিযোগ, লিবিয়ায় মাফিয়া চক্র নিয়ন্ত্রণ করে খোদ বাংলাদেশিরাই।   
লিবিয়াতে অনিয়মিত হয়ে পড়া দেড়শো বাংলাদেশিকে দেশে ফেরানো হয়েছে। ত্রিপোলির বাংলাদেশ দূতাবাসের চেষ্টা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় তাদেরকে ফেরানো হয়। 
প্রেমিক কিশোর, তার বাবা ও বন্ধুকে মারধর করে বিবস্ত্র অবস্থায় রাস্তায় ঘুরিয়ে চরম অবমাননা করার পর এবার পুলিশের হাতে একই কায়দায় মোক্ষম শিক্ষা পেল আসামিরা। মঙ্গলবার কলকাতার বেহালা এলাকার খুদিরাম...
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জায়গা-জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে একটি পুকুর থেকে মাছ লুট, বসতঘরে হামলা, ভাঙচুর এবং নারীসহ বেশ কয়েকজনকে মারধর করার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এই হামলায় জাকির হোসেন...
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
প্রধানমন্ত্রী তারেক রহমান সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে জাপানের সঙ্গে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও সম্পর্ক উন্নয়নে জোর দিয়েছেন বলে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর