শিবগঞ্জে নৌকাডুবি, দুইজনের মৃত্যু, নিখোঁজ সাত

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ০৩:৩৪ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নৌকাডুবির ঘটনায় ২ জন মারা গেছেন। এবং এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে ৭ জন। বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের পাঁকা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন-পাঁকা ইউনিয়নের ২০ রশিয়া গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী  নিলুফা বেগম (৫২) এবং তার নাতি সিয়াম(৩)। পাঁকা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য তরিকুল ইসলাম ২ জনের মৃত্যু নিশ্চিত করে বলেন, স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন জানান, বুধবার দুপুরে বগলাউড়ি ঘাট এলাকা থেকে পন্য ও যাত্রী নিয়ে একটি নৌকা ১০ রশিয়া ঘাটে যাবার সময় পদ্মা নদীতে তলিয়ে গেলে অন্তত ৭ জন যাত্রী নিখোঁজ হয় এবং স্থানীয়রা ২ জনের মরদেহ নদী থেকে উদ্ধার করে।

তিনি আরও জানান, নৌকাটিতে অন্তত ৪০ জন যাত্রী এবং পণ্য ছিল। খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে রওনা হয়েছে। 

একাত্তর/ এনএ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর