রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যায় সন্দেহভাজন গ্রেপ্তার

আপডেট : ০২ অক্টোবর ২০২১, ০৯:৩৭ এএম

রোহিঙ্গাদের শীর্ষ নেতা মাস্টার মুহিবুল্লাহ হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে মোহাম্মদ সেলিম উল্লাহ প্রকাশ লম্বা সেলিম (২৭) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১ অক্টোবর) সকাল ১১টার দিকে কুতুপালং ক্যাম্প-৬ থেকে তাকে গ্রেপ্তার করে এপিবিএন সদস্যরা।

সংবাদের সত্যতা নিশ্চিত করে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক মো. নাইমুল হক জানান, মুহিবুল্লাহ হত্যার ঘটনায় জড়িত সন্দেহে মোহাম্মদ সেলিম প্রকাশ লম্বা সেলিমকে গ্রেপ্তার করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাতে রোহিঙ্গা নেতা মুহিববুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় মামলা (নম্বর ১২৬) করেন।

image


বুধবার রাত সাড়ে ৮টার দিকে অজ্ঞাত বন্দুকধারীরা মুহিবুল্লাহর অফিসের বাইরে ৫ রাউন্ড গুলি করে। ৩ রাউন্ড গুলি তার বুকে লাগে। এতে তিনি ঘটনাস্থলে পড়ে যান। খবর পেয়ে এপিবিএন সদস্যরা তাকে উদ্ধার করে ‘এমএসএফ’ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। পরে উখিয়া থানা পুলিশকে মরদেহ হস্তান্তর করা হয়।

এদিকে মুহিবুল্লাহ হত্যার স্বচ্ছ তদন্তের দাবি করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এই দাবি করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।

আরও পড়ুন: মুহিবুল্লাহ হত্যার স্বচ্ছ তদন্তের দাবি যুক্তরাষ্ট্রের

তিনি বলেন, ২৯ সেপ্টেম্বর বাংলাদেশে রোহিঙ্গাদের মানবাধিকার এবং কমিউনিটির নেতা মুহিবুল্লার হত্যাকাণ্ডে আমরা গভীরভাবে শোকাহত এবং ব্যথিত।


একাত্তর/আরএ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। 
কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় শিবিরে ফুটবল খেলায় মেতেছেন জার্মানির সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিল।
শেরপুরের নালিতাবাড়ীর সীমান্ত দিয়ে ২১ জন রোহিঙ্গা নারী-পুরুষকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
ঈদের ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে আনন্দ উল্লাসে মেতেছেন হাজারো পর্যটক। পুলিশ বলছে, তারা পর্যটকের নিরাপত্তা বাড়িয়েছে; অথচ রোহিঙ্গারা ক্যাম্প থেকে বের হয়ে সমুদ্রে ঘুরছে বিনা বাধায়।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর