পুলিশের পোশাকে ছিনতাই, পুলিশের হাতে আটক

আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ০৯:০০ পিএম

নওগাঁর সাপাহারে পুলিশের নকল পোশাকসহ আক্তার হোসেন (৩২) নামে এক মোটরসাইকেল ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার নিশ্চিন্তপুর দিঘীপাড়া গ্রামের সোলাইমান হোসেনের ছেলে বলে জানা গেছে।

সোমবার (৪ অক্টোবর) দুপুর ২টায় এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানান, রবিবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) আল মাহমুদের নেতৃত্বে উপজেলার নিশ্চিন্তপুর দিঘীপাড়া গ্রামে আক্তার হোসেনের নিজ বাড়িতে অভিযান চালায়। 

এসময় তল্লাশী করে আর্মড পুলিশ ব্যাটালিয়নের এক সেট নকল পোশাক, ৫টি মোবাইল ফোন, একটি হাসুয়া, একটি এন্টিকাটার, ৩টি টর্চ ও একটি বড় মাপের লোহাকাটার প্লাস উদ্ধার করে পুলিশ। 

জানা যায়, গত শনিবার (২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার খঞ্জনপুর রামরামপুর গ্রামের ওসমান গনীর ছেলে শান্ত হোসেন সাপাহার বাজার হতে মোটরসাইকেল যোগে বাড়ি যাওয়ার পথে ইসলামপুর ও খঞ্জনপুরের মাঝামাঝি স্থানে পুলিশের পোশাক পরে কিছু ছিনতাইকারী তাকে দাঁড় করায়। 

আরও পড়ুন: গাজীপুর সিটি মেয়রের বিষয়ে ব্যবস্থা নেয়া হবে: প্রধানমন্ত্রী

এসময় কিছু বুঝে ওঠার আগেই অভিনব কায়দায় শান্তর কাছ থেকে তার বাজাজ ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে তারা। এর জের ধরে পুলিশ ছিনতাইকারী আক্তারকে পুলিশের নকল পোশাকসহ আটক করে।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান সরকার জানান, আটককৃত আক্তার হোসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোরসাইকেল ছিনতাই করার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধারের তৎপরতা চলমান রয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/আরএইচ

একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর