দৌলতদিয়ায় চার কিলোমিটার এলাকায় পণ্যবাহী ট্রাকের সারি

আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ০৭:২০ পিএম

ফেরি সংকট ও তীব্র স্রোতের কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে দেখা দিয়েছে যানজট। চার কিলোমিটার এলাকায় পারাপারের অপেক্ষায় আটকে আছে অন্তত ৪০০ পণ্যবাহী ট্রাক।

শুক্রবার (৮ অক্টোবর) বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে পদ্মার মোড় পর্যন্ত আড়াই কিলোমিটার ও দৌলতদিয়া ফেরিঘাট থেকে ১২ কিলোমিটার পেছনে আরো দেড় কিলোমিটার এলাকায় আটকে পড়ে পণ্যবাহী ট্রাকগুলো।

আরও পড়ুন: চিকিৎসার জন্য ইংল্যান্ড ও জার্মানি যাচ্ছেন রাষ্ট্রপতি

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক শিহাবউদ্দিন জানান, হঠাৎ করে পদ্মা নদীর স্রোত বেড়ে যাওয়ায় প্রতিটি ফেরির নদী পার হতে দ্বিগুন সময় লাগছে। তাছাড়া এই নৌরুটে চলাচলকারী ২০টি ফেরির মধ্যে দুইটি ফেরি বিকল হওয়ায় এখন ১৮টি ফেরি দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। ফলে ঘাট এলাকায় কিছুটা ট্রাকের সাড়ি তৈরি হচ্ছে।

তিনি আরও জানান, যাত্রি ভোগান্তি কমাতে অগ্রাধিকারভিত্তিতে যাত্রীবাহি বাস ও ব্যক্তিগত গাড়ি পারাপার করা হচ্ছে।


একাত্তর/টিএ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্তে ২৮ জন বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।  বৃহস্পতিবার (৪ জুন) ভোর চারটার দিকে বিএসএফের...
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
ভারতের রাজধানী নয়াদিল্লির মালভিয়া নগরে ভয়াবহ আগুনের ঘটনায় আট বাংলাদেশি আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্তে ২৮ জন বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।  বৃহস্পতিবার (৪ জুন) ভোর চারটার দিকে বিএসএফের...
ঘোষিত হলো ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ২৮টি ক্যাটেগরিতে মোট ৩২ জন বিশিষ্ট শিল্পী ও কলাকুশলীকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের...
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১২টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই যুক্তিতর্ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর