এক ঘন্টার প্রতীকী ইউএনও হলেন স্কুল ছাত্রী

আপডেট : ১১ অক্টোবর ২০২১, ০৭:০০ পিএম

পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক ঘন্টার জন্য প্রতীকী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হলেন সাদিয়া বিনতে আওলাদ নামে এক নবম শ্রেণীর ছাত্রী। 

উপজেলার ১০টি ইউনিয়ন ও ১ টি পৌরসভাকে নারী বান্ধব করতে ও নারীর প্রতি সহিংসতা রোধে সুপারিশমালা তুলে ধরেন প্রতীকী দায়িত্ব পাওয়া ওই উপজেলা নির্বাহী কর্মকর্তা। সোমবার (১১ অক্টোবর) দুপুর ৩ টায় পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক ঘন্টার জন্য প্রতিকী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ওই স্কুল ছাত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেনের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। একই সাথে এক ঘন্টার জন্য তার অধিন হয় পুরো সদর উপজেলা প্রশাসনের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীরা। সেই সাথে উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্য সম্পাদনসহ তদারকিও করেন ওই ছাত্রী।

জানা যায়, প্রতীকী নির্বাহী কর্মকর্তা হওয়া স্কুল ছাত্রী সাদিয়া বিনতে আওলাদ পঞ্চগড় সরকারী বালিকা উচ্চ বিদ্যায়লের নবম শ্রেনীর ছাত্রী এবং সে চাইল্ড পার্লামেন্ট পঞ্চগড় জেলা শাখার সদস্য। কন্যা শিশু দিবস উপলক্ষে নারী ক্ষমতায়নের জন্য বেসরকারী সংস্থা প্লান ইন্টারন্যাশনাল ও ন্যাশনাল চিল্ড্রেন টান্সফোর্স (এনসিটিএফ) উদ্যোগ এ কার্যক্রম শুরু হয়। পরে প্রতিকী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে বাল্যবিবাহ, নারী নির্যাতন ও নিপীড়ন সহ নারী সহিংসতা রোধে আলোচনা করা হয় এবং প্রতীকি দায়িত্ব পাওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই স্কুল ছাত্রী সুপারিশ সমূহ আমলে নেয়ার আশ্বাস দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন।

প্রতিকী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া বিনতে আওলাদ জানান, আমি নারীর প্রতি সহিংসতা রোধে এবং নারী বান্ধব উপজেলা হিসাবে গড়ে তুলবো এবং নারীর উন্নয়নে কাজ করবো।

পঞ্চগড় সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন জানান, ‘নারীর অবদান এখন দেশের গুরুত্বপূর্ণ স্থানে। আজকের তরুন প্রজন্ম ও নারীরাই একদিন দেশের উন্নয়নে কাজ করবে। আমরা নারী বান্ধব উপজেলা ও নারীর সংহিংসতা রোধে কাজ করবো এবং স্কুল ছাত্রীর সকল সুপারিশ আমরা বাস্তববায়ন করার চেষ্টা করবো।

এসময় উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদ,সদর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা আওলাদ হোসেন, ন্যাশনাল চিল্ড্রেন টান্সফোর্স (এনসিটিএফ) এর ডিস্ট্রিক্ট ভলেন্টিয়ার মারুফ হাসান আবির, ওমেন্স ভলেন্টিয়ার নিশাত পারভিন নিশি সহ উপজেলার বিভিন্ন পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


একাত্তর/এআর

দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
পঞ্চগড়ের সদর উপজেলার সাতমেরা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে আখ চুরি করার সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন ভারতীয় এক নাগরিক। পরে তাকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা...
পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা সীমান্তে গরু খুঁজতে গিয়ে মো. তমিজ উদ্দীন (৭৮) নামের এক বাংলাদেশি বৃদ্ধকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। এরই জেরে শনিবার (৮ আগস্ট)...
পঞ্চগড় সদর উপজেলায় পূর্বশত্রুতার জেরে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে প্রকাশ্যে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে।সম্প্রতি সদর উপজেলার মাগুড়া ইউনিয়নে ঘটে যাওয়া...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর