চট্টগ্রামে ভবনে বিস্ফোরণে একজন নিহত, আহত দুই

আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ০৪:২৭ পিএম

চট্টগ্রামের বালুচরা এলাকায় একটি ভবনের নীচতলায় বিস্ফোরণে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত তিনজনের মধ্যে দুইজনকে আশংকাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। পুলিশের প্রাথমিক ধারণা, গ্যাস লাইন থেকে বিস্ফোরণের ঘটনা হয়েছে। 

রোববার (১৭ অক্টোবর) সকাল সাড়ে এগারোটার দিকে এ ঘটনা ঘটে। 

বালুচরা এলাকার তিনতলা বায়তুল মোস্তফা জামে মসজিদের নীচতলায় সব এক রুমের বাসা ভাড়া দেওয়া হয়েছে নিম্ন আয়ের মানুষদের। এই রকম একটি কক্ষে বিস্ফোরণ ঘটে সকাল সাড়ে এগারটার দিকে। 

বিস্ফোরণের ঘটনায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান ফারুক। এ ঘটনায় আহতদের মধ্যে ফোরকান উল্লাহ এর শরীরের ৬০ শতাংশ ও কালামের ৪০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।  

আরও পড়ুন: ঘর থেকে স্ত্রীর মরদেহ উদ্ধার, স্বামী পুলিশ হেফাজতে

এ ঘটনায় আহত দিদার জানান, তিনি স্ত্রী-সন্তানসহ রুমে ছিলেন। এই সময় পাশের কক্ষে বিকট শব্দে বিস্ফোরণে তাদের কক্ষের দেওয়াল ভেঙ্গে আহত হন তিনি। রুম থেকে বের হয়ে দেখেন পাশের রুমের এক শ্রমিক দেওয়ালের নীচে চাপা পড়ে আছে। 

এদিকে, ঘটনাস্থলে পরিদর্শন করেছেন পুলিশের বিস্ফোরক টিমের সদস্যরা। পুলিশের প্রাথমিক ধারণা, গ্যাসের লাইন থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

অন্য কোন কারণে দুর্ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান। 


একাত্তর/এসজে
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর