নাকুগাঁও স্থলবন্দরে বোমা বিস্ফোরণে শ্রমিক আহত

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১১:৪৩ এএম

শেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দরে পাথর ভাঙার সময় বোমা বিস্ফোরণের ঘটনায় র‌নি মিয়া (১৪) না‌মে এক শ্রমিক গুরুতর আহত হয়েছে।

শুক্রবার (২২ অ‌ক্টোবর) সন্ধ‌্যায় বন্দ‌রের পা‌শে ভাড়া বাসায় এ ঘটনা ঘ‌টে। রনি উপজেলার উত্তর কাপাশিয়া গ্রামের চাঁন মিয়ার ছেলে।

ধারণা করা হ‌চ্ছে, বোমাটি কোনো কারণে খনিতে অবিস্ফোরিত অবস্থায় রয়ে যায়। ভুটান থেকে পাথর আমদানীর সময় পাথরের সাথে মিশে বোমাটি নাকুগাঁও বন্দরে চলে আসে।

আহত র‌নির প‌রিবার ও বন্দর সূত্রে জানা যায়, শুক্রবার নাকুগাঁও স্থলবন্দরের পাথর কোয়ারিতে কাজ করছিলেন রনি। বি‌কেল পাঁচটার দিকে পাথরের মাঝে ছোট একটি ইলেক্ট্রনিক ডিভাইসের মতো কিছু একটা পেয়ে কৌতুহলবশত হাতে নেন। পরবর্তী‌তে কাউ‌কে কিছু না ব‌লে বন্দরের পা‌শেই তার ভাড়া বাড়িতে চলে যান।  

পরে ঘ‌রে গি‌য়ে বস্তুটি নাড়াচাড়া কর‌তে থাকেন। একপর্যায়ে ডিভাইসে লাগানো দুটি ক্যাবল এক সাথে লাগানোর চেষ্টা করেন। এ সময় ওই ডিভাইস‌টি বিস্ফোরিত হয়। এ‌তে তখনই অজ্ঞান হয়ে প‌ড়েন তিনি। আহত র‌নিকে নি‌য়ে উত্তর কাপাশিয়া নিজ গ্রামে চলে যান তার নানী। সেখা‌নে র‌নির শারিরিক অবস্থা খারাপ হলে রাত নয়টার দিকে তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। 

আরও পড়ুন: পীরগঞ্জের হিন্দুপল্লীতে হামলা-আগুনের মূল হোতা গ্রেপ্তার

উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মামুন ব‌লেন, র‌নির বাম হাত ও পায়ে বেশি জখম হয়েছে। এছাড়া তার শরীরের বিভিন্নস্থা‌নে ক্ষত হয়েছে। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিক্যাল ক‌লেজ হাসপাতা‌লে পাঠানো হয়েছে।

না‌লিতাবাড়ী থানার অ‌ফিসার ইনচার্জ ব‌ছির আহ‌ম্মেদ বাদল ব‌লেন, বিষয়টি সম্প‌র্কে জেনেছি। পরবর্তী‌তে বন্দরে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে।


একাত্তর/আরবিএস  
রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। 
বাংলাদেশি এক শ্রমিকের নবজাতক সন্তান দেখতে মালয়েশিয়া থেকে ছুটে এসেছেন সেদেশের বিশিষ্ট ব্যবসায়ী মুজ্জাফফার শাহ বিন আব্দ রহমান ও তার স্ত্রী নোরলিজা মোহদ নোর।
সিলেট সদর উপজেলা প্রশাসনের অভিযানে কোম্পানীগঞ্জের সাদাপাথর থেকে লুট হওয়া প্রায় ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে।
সিলেটে দীর্ঘদিন ধরে বন্ধ কোয়ারির আশপাশের এলাকা থেকে পাথর তুলে বাড়ির আশপাশে মজুদ করে রাখেন স্থানীয়রা। এমন খবরে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের এসব পাথর উদ্ধার করা হয়।...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর