বিএনপি নেতাসহ নোয়াখালীতে গ্রেপ্তার আরো আট

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ০২:৫৬ পিএম

নোয়াখালীতে সাম্প্রদায়িক সহিংসতার মামলায় বিএনপির তিন জন নেতাসহ নতুন আরও আট জনকে গ্রেপ্তারের ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম। 

নোয়াখালীর চৌমুহনীতে হামলা, ভাংচুর ও লুটপাটের সাথে জড়িত থাকার অভিযোগে সোমবার (২৫ অক্টোবর) জেলার বিভিন্ন থানার পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশ ও র‌্যাব-১১ বিএনপির তিনজন নেতা-সমর্থকসহ আটজনকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃতরা হলেন সুধারাম থানার আট নম্বর ধর্মপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো.সুমন (৩৩), বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের ইমরান হোসেন নিশান (২০), একই ওয়ার্ডের মো.রনি (২০), চৌমুহনী পৌরসভার মীরওয়ারিশ গ্রামের বিএনপির সমর্থক মো.ইউসুফ (৩০), চৌমুহনী পৌরসভার আট নম্বর ওয়ার্ডের আক্তারুজ্জামান (৫০), সোনাইমুড়ী উপজেলার রবিউল হোসেন ওরফে রনি (৩২), লক্ষীপুর সদর উপজেলার সাহেদুল ইসলাম (২২) এবং হাতিয়া পৌর বিএনপির প্রচার সম্পাদক ছেরাজুল হক বেচু (৪২)।

আরও পড়ুন: কর্মস্থলে প্রেমিকাকে এসিড ছুঁড়ে ও পিটিয়ে হত্যা

মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে এক সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।

তিনি জানান, আসামি ইমরান হোসেন নিশান আগে গ্রেপ্তার হওয়া আব্দুর রহিম সুজনসহ কয়েকজন মন্দিরে লুটপাট করে এক লাখ ৩৫ হাজার টাকা ভাগ বাটোয়ারা করে। আসামি নিশান আট হাজার টাকা ভাগে পায়। এর মধ্যে পাঁচ হাজার ৫০০ টাকা সে খরচ করে। বাকী ২৫০০ টাকা তার কাছ থেকে উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের মঙ্গলবার দুপুরে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

তিনি আরো জানান, আগে গ্রেপ্তার হওয়া আসামীদের মধ্যে ১০ জনের রিমান্ড চাওয়াদের মাঝে তিন জনের আবেদনের শুনানি হবে আদালতে।


একাত্তর/এসজে

রংপুরে সেচ্ছাসেবক দলের এক নেতাকে নির্যাতনের অভিযোগে মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পাঁচ পুলিশ সদস্যকে ক্লোজড ও তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বহুগ্রামে শুরু হয়েছে ফুটবলপ্রেমীদের উৎসবমুখর আয়োজন।
চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় আলাদা স্থানে বজ্রপাতে তিন নারীসহ ছয়জন নিহত হয়েছেন। 
দেশের তিন জেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রী ও এক শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। বৃহস্পতিবার (৪ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত ঝিনাইদহ, পিরোজপুর ও...
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর